Friday, May 22, 2026

‘গোয়েন্দা রিপোর্ট যদি সঠিক হয় তবে অপারেশনে ভুল ছিল’, ২২ জওয়ানের মৃত্যুতে টুইট রাহুলের

Date:

Share post:

ছত্তিশগড়ের(Chhattisgarh) বিজাপুরে(Bijapur) নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের(naxal) গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ২২ জওয়ান। ভয়াবহ এই ঘটনায় রীতিমতো চমকে উঠেছে গোটা দেশ। একজন জওয়ানের মৃত্যুতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এহেন সময়েই এবার এই ঘটনার প্রেক্ষিতে সরকারকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়লেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। টুইটে রাহুল লেখেন, যদি গোয়েন্দাদের দেওয়া তথ্যে কোনওরকম ব্যর্থতা না থেকে থাকে, তাহলে এত জনের মৃত্যুতে এটা স্পষ্ট যে এই অপারেশন একেবারে ভুল পদ্ধতিতে করা হয়েছিল। আমাদের সেনা জওয়ানদের এইভাবে শহিদ হতে দেওয়া যায় না।

উল্লেখ্য, সম্প্রতি ছত্তিশগড়ে ভয়াবহ ওই ঘটনার পর ছত্তিশগড়ের দায়িত্বে থাকা সিআরপিএফ প্রধান কুলদীপ সিং দাবি করেন, এই অপারেশনে কোনওরকম ইন্টেলিজেন্স ফেলিওর ছিল না। গুলির লড়াইয়ে ২৫ থেকে ৩০ জন মাওবাদীর মৃত্যুও হয়েছে। সিআরপিএফের এহেন দাবির পরই টুইটে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যদিও এই ঘটনাকে মোটেই হালকাভাবে নিচ্ছে না ভারত সরকার। ইতিমধ্যেই ছত্তিশগড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে রওনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাওবাদীদের শিক্ষা দিতে রবিবার রাতে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। যেখানে উপস্থিত ছিলেন সেনা আধিকারিক সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

আরও পড়ুন:বিধানসভায় যাওয়ার প্রশ্নে আত্মবিশ্বাসী স্বপন দাশগুপ্ত মুখোমুখি অভিজিৎ ঘোষের

প্রসঙ্গত, মাওবাদী অধ্যুষিত এলাকা ছত্রিশগড়ের বিজাপুরে শনিবার রাত থেকে মাওবাদীদের বিরুদ্ধে অপারেশন জারি রেখেছিল সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনী। মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর এই অভিযানে শহিদ হন ২২ ভারতীয় জওয়ান। আহত হয়েছেন আরো ৩১ জন যাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

Advt

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...