Sunday, April 5, 2026

বাংলাদেশে ভয়াবহ দুর্ঘটনা, জাহাজের ধাক্কায় লঞ্চডুবি

Date:

Share post:

বাংলাদেশে জাহাজের সঙ্গে লঞ্চের সংঘর্ষে মৃত্যু হয়েছে প্রায় ২৬ জনের। উদ্ধারকাজ এখনও চলছে। নারায়ণগঞ্জ ডিসট্রিক্ট ডেপুটি ডিরেক্টর অফ ফায়ার সার্ভিস এবং Civil Defence-এর তরফে জানানো হয়েছে, ঝড়বৃষ্টির কারণে উদ্ধারকাজ শুরু করতে দেরি হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।

বাংলাদেশের রাজধানী ঢাকার নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবিতে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা গিয়েছে, তবে এখনও ৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রসাশন। রবিবার রাতে প্রায় পঞ্চাশজন যাত্রী নিয়ে লঞ্চটি Bangladesh-এর নারায়ণগঞ্জ (Narayanganj) থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল। রবিবার সন্ধে ছ’টা নাগাদ লঞ্চটি যাত্রা শুরু করেছিল। লঞ্চটি মদনগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর (Shitalakkhya river) সেতুর কাছাকাছি আসার পরে এসকেএল-৩ নামে একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে তার ধাক্কা লাগে। সেই ধাক্কার জেরেই ডুবে যায় লঞ্চটি। রাতেই পাঁচ জন মহিলার দেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয়েছিল ২০ জনকে। এছাড়া নিখোঁজ ছিলেন অন্তত ৩০ জন। বিআইডব্লিউটিএর ১৮ ঘণ্টা ধরে চলা উদ্ধার অভিযান শেষে আরও ২১ জনের মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন-২ জন কোভিড পজিটিভ হলে ৬০টি বাড়ি সিল করবে প্রশাসন, নির্দেশিকা জারি এই রাজ্যে

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারি বলেন, ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের পর মোট ২৬ টি দেহ উদ্ধার হয়েছে।  তিনি আরও জানান, শেষকৃত্যের জন্য মৃতদের স্বজনদের হাতে প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার করে টাকা তুলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই দ্যা বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথোরিটি চার সদস্যের একটি দল গঠন করেছে। দলটি এই দুর্ঘটনার তদন্ত করবে।
Advt

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...