Thursday, June 25, 2026

এবার করোনায় আক্রান্ত দুই তারকা ভিকি কৌশল এবং ভূমি পেডনেকর

Date:

Share post:

বলিউডে ফের থাবা বসিয়েছে করোনা(COVID 19)। সম্প্রতি অক্ষয় কুমার, গোবিন্দা সহ আক্রান্ত হয়েছেন একাধিক বলি তারকা। সেই তালিকায় এবার নাম তুললেন’ উড়ি’ সিনেমার তারকা ভিকি কৌশল এবং ‘বালা’ সিনেমার নায়িকা ভূমি পেডনেকর। তাঁরা দুজনেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন। এবং নিজেদের গৃহবন্দি রেখেছেন। সোমবার তাঁদের কোভিডের খবর মিলেছে। মার্চ থেকে দেখা যাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। দৈনিক সংক্রমণ দিনে দিনে নতুন রেকর্ড তৈরি করছে। যার মধ্যে মুম্বই-এর অবস্থা সবচেয়ে সংকট জনক। শুরুর থেকেই দেখা গেছে মহারাষ্ট্র, করোনা লিস্টে প্রথম স্থানে রয়েছে। লকডাইন সম্পূর্ণ ভাবে উঠলেও পরিস্থিতি খারাপের দিকেযাওয়ার ফলে আংশিক লকডাউন এবং নাইট কার্ফু করা হয়েছে বানিজ্য নগরিতে।

বলিপাড়ায় ফের উদ্বেগের ছায়া। সোমবার ভিকি কৌশলের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এর পরেই সঞ্জু সিনেমার মুখ্য চরিত্রের অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করে তাঁর করোনার খবর জানান। এই প্রসঙ্গে ভিকি বলেন, আমি ডাক্তারের পরামর্শ নিয়েছি এবং করোনার সকল নিয়ম মেনেই চলছি। পাশাপাশি তিনি তাঁর সহকর্মী এবং নিকটজনেদের বলেন, আমার সংস্পর্শে যারা এসেছেন তাঁরা যেন নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নেন। সোশ্যাল মিডিয়াতে ভূমিও জানিয়েছেন তাঁর করোনার কথা। ভূমি বলেন তিনিও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন। রয়েছেন আইসোলেশনে। কয়েকদিন ধরে ভূমি এবং ভিকির হালকা উপসর্গ ছিল। তাই তাঁরা টেস্ট করান। তাঁর পরেই করোনা হয়েছে বলে জানতে পারেন।

একদিকে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা পেড়িয়েছে ১ লক্ষ। গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ তিন হাজার ৫৫৬ জন। এই পরিস্থিতিতে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। এছাড়াও সব গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার হার কমেছে খানিকটা।

Advt

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...