Saturday, June 20, 2026

ক’জন চেনেন জয়া বচ্চনকে? ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের

Date:

Share post:

ফের চায়ে পে চর্চা। ফের বিতর্কিত মন্তব্যে আলোড়ন ফেললেন দিলীপ ঘোষ। রোজকারের অভ্যাসমতো    সোমবার সকালেও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। স্থানীয় মানুষজনের সঙ্গে মত বিনিময় করেন। শুভেচ্ছা  বিনিময় করেন। প্রসঙ্গ ওঠে জয়া বচ্চনের বাংলায় প্রচার করতে আসা নিয়ে।  আর তখনই কথায় কথায় দিলীপ ঘোষ বলেন,’ কে এই জয়া বচ্চন?  এই প্রজন্মের কেউ তাকে চেনে না’ । তিনি আরো বলেন, ‘তৃণমূলের পক্ষ থেকে জয়া বচ্চনকে আনা হলেও লাভের লাভ কিছুই হবে না।’

 

রাজনৈতিক পর্যবেক্ষকদের  মতে  একদিকে বিজেপি যখন মিঠুন চক্রবর্তীর মতো তারকা প্রার্থীকে প্রচারে  নামিয়ে চমক দিতে চাইছে তেমনি তৃণমূলেরও ট্রাম্প কার্ড জয়া বচ্চনক। বাংলার মেয়ে অমিতাভ ঘরণী জয়া বচ্চন টানা চারদিন প্রচার করবেন কলকাতায়।  বিজেপির রাজ্য সভাপতি এদিন বলেন, বাংলায় প্রচার করতে কেউ আসতে চাইছে না। জয়াকে পটিয়ে পাটিয়ে নিয়ে আসা হচ্ছে।’ স্বাভাবিকভাবেই দিলীপের এ হেন মন্তব্যে রাজ্য রাজনীতিতে আলোড়ন শুরু হয়েছে। দিলীপবাবু এদিন প্রশ্ন তোলেন,  ‘এটা ঠিক যে উনি বাংলার  মেয়ে। মুম্বইতে গিয়ে খুব ভাল কাজ করেছেন। সমাজবাদী পার্টির সাংসদ ছিলেন। কিন্তু বাংলার জন্য কেউ কোনোদিন ওনাকে কিছু করতে দেখেছে?  ক’জন চেনেন উনাকে?’

Advt

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...