Tuesday, June 23, 2026

‘সংক্রমণ দেখিয়ে বিজেপি বাংলার ভোট বন্ধ করতে পারে’, নতুন আশঙ্কার কথা শোনালেন মমতা

Date:

Share post:

“পরাজয় নিশ্চিত জেনে কোভিড-এর ধুয়ো তুলে নির্বাচন বন্ধ করতে চাইবে বিজেপি”।

নতুন এক আশঙ্কার কথা সামনে আনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার ভোট৷ তার আগে বিজেপিকে নিশানা করে আক্রমণের সুর আরও চড়িয়ে এই আশঙ্কার কথা শোনালেন মমতা। করোনার কথা বলে বিজেপি (BJP) বাংলার নির্বাচন বন্ধ করে দিতে পারে, সেই আশঙ্কা এদিন উঠে আসে মমতার গলায়। সোমবার হুগলির চুঁচুড়ায় সভায় তৃণমূল নেত্রী বলেছেন, “সংক্রমণ দেখিয়ে এখন বিজেপি বাংলার নির্বাচন বন্ধ করে দিতে পারে৷ তিনি এদিন ফের প্রশ্ন তোলেন, “কেন ৮টি দফায় নির্বাচন করা হচ্ছে বাংলায়? ২ দফাতেই নির্বাচন হয়ে যেত। কী চায় বিজেপি? কিন্তু ওদের কোন চালাকি বাংলায় চলবে না।”
তৃণমূলনেত্রীর স্পষ্ট বার্তা, “কোভিড দেখিয়ে ভোট বন্ধ করার চালাকি চলবে না৷ নির্বাচন যখন শুরু হয়েছে, তখন শেষ করতে হবে।”

Advt

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...