Tuesday, June 23, 2026

আইপিএলে এবার নাইটদের ওপেনিং জুটি নিয়ে কী বললেন গিল?

Date:

Share post:

এবারের আইপিএল শুরু হওয়ার তৃতীয় দিন অর্থাৎ ১১ এপ্রিল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখের দল যে যে ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকবে, তাঁদের অন্যতম শুভমান গিল। নিজের পছন্দের ব্যাটিং পজিশন নিয়ে অকপটে মতামত জানিয়েছেন।
গত আইপিএলে তার মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনা হয়েছিল বিস্তর।
আরব আমিরশাহীতে কেকেআর এর জার্সিতে ওপেন করতে নেমেছিলেন শুভমান গিল। তবে এবারও যে তিনি একই জায়গায় ব্যাট করতে নামবেন, তার কোনও নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন ডান হাতি ব্যাটসম্যান। দল যেখানে চাইবে, তিনি সেখানে খেলবেন । এর উর্ধ্বে তাঁর আলাদা কোনও ইচ্ছা নেই।
টি২০ ফর্ম্যাটে তাঁর মন্থর ব্যাটিং নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। যদিও বিষয়টি নিয়ে ভাবিত নন শুভমান গিল। তাঁর কথায় স্ট্রাইক রেট শুধুমাত্র সংখ্যা মাত্র। পরিস্থিতি এবং পরিবেশ বুঝে তিনি দলের প্রয়োজন মতো ব্যাটিং করবেন বলেও জানিয়েছেন।
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে ম্যাচ খেলার পর আর সীমিত ওভারের ক্রিকেটে খেলেননি শুভমান গিল। দীর্ঘ বিরতি কী তার পারফরমেন্স কোনও প্রভাব ফেলবে?
তিনি বলেছেন, প্রথম ম্যাচে খেলতে নামার আগে দশ-বারো দিনের অনুশীলন পেয়েছি। তা যথেষ্ট বলে মনে করি।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...