Friday, April 3, 2026

ছাপ্পা ভোটের অভিযোগ! কমিশনকে হুঁশিয়ারি দিয়ে প্রার্থীপদ প্রত্যাহারের হুমকি বিজেপি প্রার্থীর

Date:

Share post:

মঙ্গলবার তৃতীয় দফা ভোটের দিন সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি ছড়ায় একাধিক ভোটকেন্দ্রে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ফলতা। আক্রান্ত হন বিজেপি প্রার্থী বিধান পাড়ুই। এই ঘটনার জন্য কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। এমনকি কমিশনকে সরাসরি হুমকি দিয়ে তিনি বলেন, অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন না হলে প্রার্থীপদ প্রত্যাহার করে নেবেন তিনি’। প্রার্থীর এই ধরনের হুমকি নজির বিহীন বলে মনে করছে রাজনৈতিক মহল।

মঙ্গলবার ভোট শুরুর কিছুক্ষণ পরেই ফলতার বেলসিং হাইস্কুলের তিনটি বুথে পর পর ছাপ্পা ভোট হচ্ছে বলে অভিযোগ পেয়ে সেখানে যান ফলতার বিজেপি (BJP) প্রার্থী বিধান পাড়ুই। তিনি একাই ছিলেন। তাঁর বক্তব্য, মহিলারা গাড়ির সামনে শুয়ে তাঁর পথ আটকায়। এরপর স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে তাঁর গাড়ি ঘিরে ধরেন। গাড়িতে ইট ছোঁড়া হয়।

আরও পড়ুন- বঙ্গে তৃতীয় দফায় বিক্ষিপ্ত অশান্তি থাকলেও দেশের বাকি রাজ্যে শান্তিতেই শেষ হল নির্বাচন

ফলতার বেলসিং হাইস্কুলের ১৮৪, ১৮৫, ১৮৬ নং বুথে ছাপ্পা হচ্ছে, এই ঘটনা নির্বাচন কমিশনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি ফলতার বিজেপি প্রার্থী বিধান পাড়ুইয়ের। তাঁর অভিযোগ তৃণমূলের লোকেরাই এই কাজ করেছে। এই ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েন তিনি। এতেই ক্ষুব্ধ প্রার্থী বলেন, অবাধে ছাপ্পা ভোট হচ্ছে। কমিশন এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তিনি প্রার্থীপদ প্রত্যাহার করতে পারেন।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...