Thursday, June 25, 2026

‘সকাল সকাল ভোট দিন’, তৃতীয় দফা নির্বাচনের প্রাক্কালে টুইট মমতার

Date:

Share post:

রাজ্যে শুরু হয়েছে তৃতীয় দফার নির্বাচন। ৩ জেলার ৩১ টি আসনে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া(election)। ভোট উৎসবে অংশগ্রহণ করে মঙ্গলবার রাজ্যবাসীকে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রাজ্যের মুখ্যমন্ত্রী পাশাপাশি বঙ্গে রেকর্ড সংখ্যক ভোট দানের আবেদন জানিয়ে বাংলায় টুইট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও(Narendra Modi)।

মঙ্গলবার সকালে নির্বাচনী মহাযজ্ঞ অংশগ্রহণ করে ভোটদানের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বাংলার মা-মাটি-মানুষকে আমার আবেদন – নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন। সকাল সকাল ভোট দিন।’ রাজ্যের মুখ্যমন্ত্রী পাশাপাশি সাতসকালে টুইট করতে দেখা যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। টুইটে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের যে সব জায়গায় আজ নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেবার আবেদন জানাই। ভোট দিন আর গনতন্ত্রকে আরো শক্তিশালী করুন !’

আরও পড়ুন:গোঘাটে বিজেপি কর্মীর মায়ের অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ ওড়াল কমিশন

পাশাপাশি, তৃতীয় দফা নির্বাচনের দিনেই রাজ্যে ফের রাজনৈতিক প্রচারে আসছেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার কোচবিহার ও হাওড়াতে দুটি জনসভা রয়েছে তাঁর। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও একাধিক সভা রয়েছে রাজ্যে।

Advt

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...