Sunday, June 28, 2026

তৃতীয় দফার নির্বাচনেও রক্তপাত, আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতি

Date:

Share post:

তৃতীয় দফার নির্বাচনের দিন উলুবেড়িয়ার বাগনানে জখম তৃণমূল নেতা। মঙ্গলবার সকালে ধারলও অস্ত্রের কোপ তৃণমূলের বুথ সভাপতিকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। তৃণমূলের তরফে অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা বুথ সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। যদিও পদ্মবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে।

নির্বাচন চলছে বাংলায়। উঠে আসছে একের পর এক রক্তপাতের ছবি। মঙ্গলবার রক্তপাতের সেই ছবি ফের দেখা গেল বাগনানে। তৃতীয় দফার ভোট চলাকালীন বাগপাড়ায় ২৩৩ নম্বর বুথের সভাপতি যোগীবর বাগ আক্রান্ত হন বলে জানা গিয়েছে। এদিনের ঘটনায় বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে ঘাসফুল ব্রিগেডের ওই অঞ্চলের কর্মীরা। এদিনের ঘটনায় প্রার্থী অরুণাভ ঘোষও বিজেপির দিকে আঙুল তুলেছেন। তৃণমূল কর্মীরা জানিয়েছেন “বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এদিন বুথসভাপতির উপরে হামলা চালিয়েছে। তাঁরা আরও জানান বুথসভাপতি যখন কাজ সেরে বাড়ি ফিরছিলেন সেই সময় তাঁর উপর হামলা চালানো হয়।” পায়ের তলার মাটি হালকা হয়ে গিয়েছে বিজেপির এমনটাই জানায় প্রার্থী অরুণাভ ঘোষ।

আরও পড়ুন-সুজাতা মার খাওয়ায় ‘দুঃখিত নন’ সৌমিত্র

অন্যদিকে বিজেপি প্রার্থী অনুপম মল্লিক ঘটনার দ্বায় অস্বীকার করে, জানায় এই ঘটনায় তাঁদের কোন যোগ নেই। তৃণমূলের গোষ্ঠী কোন্দোলের ফলেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...