Tuesday, March 31, 2026

ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, ট্যুইটে অভিযোগ মমতার

Date:

Share post:

পশ্চিমবঙ্গে মঙ্গলবার তৃতীয় দফায় মোট ৩১ টি কেন্দ্রে ভোটদান পর্ব চলছে। তার মধ্যে হুগলির গোঘাটের ফুলঝোড় গ্রামে ভোটগ্রহণ চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপির হয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। সঙ্গে মারধরেরও অভিযোগ ওঠে। অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী। ট্যুইটে করে এই অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্থানীয়দের একাংশের অভিযোগ,বুথে ঢুকতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপির পক্ষে ভোট দিতেও বলা হয়ছে তাঁদের। তবে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুন-গোঘাটে বিজেপি কর্মীর মায়ের অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ ওড়াল কমিশন

এর আগে হুগলির গোঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীকে খুনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয় এলাকা। ইতিমধ্যে এই ঘটনায় রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। সূত্রের খবর, কমিশনে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বাইরে থেকে আঘাতের কোনও চিহ্ন মেলেনি। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে, জানাল কমিশন।

Advt

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...