Tuesday, March 24, 2026

ধাক্কা সামলে ফের চাঙ্গা শেয়ারবাজার, ৪৬০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৪৯,৬৬১.৭৬ (⬆️ ০.৯৪%)

🔹নিফটি ১৪,৮১৯.০৫ (⬆️ ০.৯২%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে মাঝে কিছুটা পতন ঘটলেও ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। অতীতের ধাক্কা সামলিয়ে বুধবার কিছুটা হলেও বাড়ল দেশের শেয়ারবাজার। ৪৬০ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১৩৫ পয়েন্ট।

আরও পড়ুন:শিবপুরের রোড শো-এ পুষ্পবৃষ্টি, ভুল উচ্চারণে বাংলা বলে অপমান করছে বিজেপি: অভিষেক

বুধবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের দুর্দশা কাটিয়ে ৪৬০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪৬০.৩৭ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৬৬১.৭৬। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বুধবার ১৩৫.৫৫ পয়েন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৮১৯.০৫।

Advt

Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...