Friday, June 26, 2026

ভোট বন্ধের দাবিতে পিপিই কিট পরে কমিশনের অফিসের সামনে বিক্ষোভ

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। আর তার থেকে বাদ যায়নি এ বাংলাও। যদিও ভোটের আবহে করোনা নিয়ে সর্তকতা কোথাও যেন উধাও হয়ে গিয়েছে। মানুষের মধ্যে যে ভীতি তাও যেন কোথাও উধাও হয়ে গিয়েছে। যা করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক করে তোলার পক্ষে যথেষ্ট বলেই মনে করছেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞ সবাই।
আসলে বিভিন্ন রাজনৈতিক দলগুলি জনসমাবেশ করছে, রোড শোতে হাজার হাজার মানুষ পা মেলাচ্ছেন।আবার বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। অথচ অধিকাংশেরই মুখে মাস্ক থাকছে না।নানান জায়গায় থেকে করোনা বিধি ভঙ্গের ছবিটাই বেশিরভাগ ক্ষেত্রে উঠে আসছে।
এছাড়াও সামাজিক দূরত্ব বিধি মেনে রাজনৈতিক কর্মসূচি গুলি যে করা হচ্ছে না তা আমারা দেখতে পাচ্ছি । যে ভাবে এই রাজ্যে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছে।
এমন সময় ভোট বন্ধ রাখার আবেদন জানিয়ে প্রতিবাদে সামিল হলেন বেশ কিছু সাধারণ মানুষ। তাঁরা নির্বাচন কমিশনের অফিসের সামনে পিপিই কিট পরে রাস্তার মধ্যে শুয়ে মুখে মাস্ক লাগিয়ে হাতে পোস্টার নিয়ে রোদকে উপেক্ষা করেই প্রতিবাদে সামিল হন।

যদিও তাঁরা দাবি করেছেন কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তাঁরা। একেবারেই অরাজনৈতিক প্রতিবাদ ছিল এটি। মানুষের স্বার্থেই তাঁরা পথে নেমে প্রতিবাদ দেখিেয়ছে। পরে কমিশনে গিয়ে একটি ডেপুটেশনও জমা দেন তাঁরা।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...