Sunday, April 5, 2026

মাস্টারমশাইয়ের সমর্থনে সিঙ্গুরে রোড শো সারলেন অমিত শাহ

Date:

Share post:

২০২১ এর নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গে কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া শিবির(BJP)। আর সেই লক্ষ্যেই নিয়ম করে রাজ্যে পা রাখছেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ(Amit Shah), জেপি নাড্ডারা। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) পর বুধবার রাজ্যে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বাংলায় ৪ টি রোড শো রয়েছে তাঁর। পূর্ব নির্ধারিত কর্মসূচির শুরুটা এদিন সিঙ্গুর থেকে করলেন অমিত শাহ। সিঙ্গুরে মাস্টারমশায় রবীন্দ্রনাথ ভট্টাচার্যর(Rabindranath Bhattacharya) সমর্থনে বুধবার রোড শো(roadshow) করেন শাহ।

আরও পড়ুন:তাঁর বিরুদ্ধে একটি শব্দও নয়, জয়া বচ্চনকে কৃতজ্ঞতা জানালেন বাবুল

বিজেপি নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সিঙ্গুরের দুলেপাড়া মোড় থেকে সিঙ্গুর থানা পর্যন্ত চলে শাহি রোড শো৷ অমিত শাহের পাশে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়তে এবং ফুল ছুড়তে দেখা যায় ভোটের মুখে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া দলবদলু রবীন্দ্রনাথকে। এরপর কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সিঙ্গুর থানা পর্যন্ত পৌঁছে শেষ হয় বিজেপির রোড শো। এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন অমিত শাহ। যদিও সূত্রের খবর, সিঙ্গুর কেন্দ্রে দল বদলু রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করায় প্রথম থেকেই ক্ষুব্ধ ছিলেন এখানকার আদি বিজেপি নেতারা। এহেন পরিস্থিতিতে রবীন্দ্রনাথ অনুগামী নব্য বিজেপিরা রোড শোতে উপস্থিত থাকলেও আদি বিজেপিকে এই রোড শোতে সেভাবে দেখা যায়নি বলেই জানা যাচ্ছে বিজেপির অন্দরমহল থেকে। এবং নির্বাচনের আগে যেভাবে সিঙ্গুর কেন্দ্রে তৃণমূল ত্যাগী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নিয়ে বিজেপির ঘরোয়া কোন্দল শুরু হয়েছে তাতে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে গেরুয়া শিবির।

Advt

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...