Wednesday, March 25, 2026

সচেতনতার বার্তা দিয়ে ভোটারদের মাস্ক-স্যানিটাইজার বিলি করলেন কংগ্রেস প্রার্থী

Date:

Share post:

ভোটবঙ্গে (Assembly Election) করোনার (Corona) গ্রাফ উর্ধ্বমুখী। রোজ লাফিয়ে বাড়ছে আক্রান্তর সংখ্যা। ঘটছে মৃত্যু। তবুও ভোট বড় বালাই। রাজনৈতিক দলগুলির সভা কিংবা প্রার্থীদের প্রচারে সামাজিক দূরত্ব কেউ মানছেন না। মুখে মাস্কও থাকছে না কারও। সবে তৃতীয় দফার ভোট হয়েছে, এখনও বাকি পাঁচ দফা। যার মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়ার মতো জেলা রয়েছে, যেখানে গতবছর ঠিক এই সময় মহামারি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। চিকিৎসকদের দাবি, এভাবে চলতে থাকলে এ রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করবে।

এদিকে, অবিলম্বে নির্বাচন বন্ধের দাবিতে যখন কমিশনের অফিসের অদূরে পিপিই কিট পড়ে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানালেন এক অরাজনৈতিক সংগঠনের সদস্যরা। ঠিক তখনই একটু অন্য ছবি ধরা পড়ল দক্ষিণ কলকাতার রাসবিহারী (Rashbihari) বিধানসভা এলাকায়। প্রচারে বেরিয়ে পথ-চলতি মানুষকে মাস্ক (Mask) ও স্যানিটাইজার (Sanitizer) বিলি করলেন রাসবিহারীর কংগ্রেস (Congress) প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়।

আগামী ১০ এপ্রিল রাসবিহারী কেন্দ্রে ভোটগ্রহণ। একেবারে শেষ ল্যাপের প্রচারে বেরিয়ে কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায় মানুষকে সচেতনতার বার্তা দিলেন মাস্ক ও স্যানিটাইজার বিলির মধ্যে দিয়ে।

আরও পড়ুন- শিবপুরের রোড শো-এ পুষ্পবৃষ্টি, ভুল উচ্চারণে বাংলা বলে অপমান করছে বিজেপি: অভিষেক

Advt

Related articles

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...