Friday, June 26, 2026

‘চলতি বছরের মাধ্যমিক ১ জুন থেকেই, ভুয়ো রুটিনের দায় আমাদের নয়’, বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের

Date:

Share post:

রাজ্যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা ১ জুন শুরু হবে৷ ঐচ্ছিক বিষয় হয়ে পরীক্ষা শেষ হবে ১০ জুন৷ মধ্যশিক্ষা পর্ষদের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ফের এ কথা স্পষ্ট ভাবে জানানো হল।

গত বছরের ২৬ ডিসেম্বর পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলেন, করোনা’র কারনে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা বেশ খানিকটা পিছিয়ে ১ জুন শুরু হবে৷

কিন্তু গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমিক পরীক্ষার একটি রুটিন ছড়িয়ে পড়েছে৷ সেটি ভাইরালও হয়ে যায়। ওই রুটিনে মাধ্যমিক পরীক্ষা ৩ অগস্ট শুরু হবে বলে দেখানো হয়েছে৷

বিভ্রান্তি এড়াতে পর্ষদের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, “এ বার মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১ জুনই। পুরনো সূচি মেনেই পরীক্ষা হবে। পরীক্ষাসূচি সংক্রান্ত গত বছরের নির্দেশিকাটি অপরিবর্তিত থাকছে। সোশ্যাল মিডিয়ায় যে ভুয়ো রুটিন ঘুরে বেড়াচ্ছে, তার দায় মধ্যশিক্ষা পর্ষদের নেই। তাই সবার অবগতির জন্য প্রকৃত রুটিনটি আবার দেওয়া হল ।”

আরও পড়ুন:অন্য মাঠে এবার বিপক্ষকে ছিন্নভিন্ন করতে নেমেছেন ‘জোড়া ফলা’ বিদেশ-মানস

Advt

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...