Friday, June 26, 2026

দিল্লি নয়, বাংলাই বাংলা শাসন করবে: অভিষেক

Date:

Share post:

বিক্ষিপ্ত অশান্তির মাঝে শেষ হয়েছে তৃতীয় দফা নির্বাচন। শনিবার, চতুর্থ দফা। হুগলির বেশ কয়েকটি আসনে তৃতীয় দফায় ভোট ছিল। বাকি আসনে ভোট শনিবার ভোটগ্রহণ শনিবার। প্রচারে হাতে আর একদিন। বুধবার, হুগলির 2 বিধানসভা কেন্দ্র সপ্তগ্রাম এবং চাপদানিতে সভা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেখানেই তিনি বলেন, “দিল্লিকে বাংলা শাসন করতে দেব না। বাংলাই বাংলা শাসন করবে। এদিন হুগলির (Hoogli) সভার পাশাপাশি হাওড়ায় (Horah) রোড শো তৃণমূল (Tmc) সাংসদের। দলীয় প্রার্থীদের সমর্থনে পরপর সভা করেন অভিষেক।

সেই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার আহ্বান জানান তিনি। বলেন, দিল্লি বাংলা শাসন করবে না, ‘বাংলার মেয়ে’ বাংলা শাসন করবে। বহিরাগতদের বাংলা থেকে বিদায় দিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য নবান্নে পাঠাতে হবে।

আরও পড়ুন:‘চলতি বছরের মাধ্যমিক ১ জুন থেকেই, ভুয়ো রুটিনের দায় আমাদের নয়’, বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের

অভিষেক বলেন, দরকারের সময় তৃণমূলের কর্মী-সমর্থকরা সাবার পাশে দাঁড়ান। কিন্তু বিজেপিদের খুঁজে পাওয়া যায় না।

অভিষেক কটাক্ষ করে বলেন, ভোট আসলেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দেন বিজেপি নেতৃত্ব।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক কাজে খতিয়ান দিয়ে তৃণমূল সাংসদ বলেন, বিজেপি নেতাদের ক্ষমতা থাকলে মোদি সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান আর মমতা সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ানের তুলনামূলক আলোচনায় আসুক। অভিষেক বলেন, ক্ষমতায় এলে, ‘বাংলার মেয়ে’ দুয়ারে রেশন পৌঁছে দেবেন। একই সঙ্গে তিনি বলেন, বিজেপি সরকারের এত পয়সা থাকার পরেও তারা কৃষকদের জন্য 6 হাজার টাকা করে দিতে চাইছে। অথচ বাংলার মুখ্যমন্ত্রী তৃতীয়বার ক্ষমতায় এলে রাজ্যের কৃষকদের 10000 টাকা করে দেবেন বলে ইস্তেহারে জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের কথা ভেবে তাঁর ইস্তেহারে বিভিন্ন প্রকল্প রেখেছেন বলেও জানান অভিষেক।

Advt

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...