Sunday, February 22, 2026

মাওবাদী হেফাজতে এক জওয়ান, নকশালদের দাবি, মধ্যস্থতাকারীর নাম জানাক সরকার

Date:

Share post:

সুকমা-বিজাপুর সীমান্তে শনিবার জওয়ান-মাওবাদী সংঘর্ষে এক কোবরা কমান্ডোকে অপহরণ করেছে মাওবাদীরা। ছত্তিশগড়ে শনিবারের হামলায় ২২ জন জওয়ান শহিদ হয়েছেন। বস্তারের আইজিপি পি সুন্দররাজ রবিবারের একটি বিবৃ্তিতে জানিয়েছিলেন, রাকেশ্বর সিং মানহাস নামে এক কোবরা জওয়ান নিখোঁজ। জম্মুর বাসিন্দা ওই জওয়ানকে মাওবাদীরা অপহরণ করেছে বলে জানা গিয়েছে। ওই জওয়ানকে মুক্তি দিতে রাজি মাওবাদীরা। তবে সেই প্রক্রিয়া হবে মধ্যস্থতাকারীর মাধ্যমে। সরকারে মেনে নিতে হবে তাঁদের শর্ত। বিজাপুর সংঘর্ষের পাঁচদিন পর সরকারি বিবৃতি দিল মাওবাদীরা।

মানহসের ঘরভর্তি শোকার্ত পরিজনদের ভিড়। বাড়ির সদস্যরা তার ফেরার অপেক্ষায় রয়েছেন। এরইমধ্যে মানহসের মেয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছে, “পাপার পরী পাপাকে খুব মিস্ করছে। আমি পাপাকে খুব ভালবাসি। প্লিজ নকশাল আঙ্কল, আমার পাপাকে ঘরে পাঠিয়ে দাও।”

আরও পড়ুন-ভয়াবহ পরিস্থিতি দেশজুড়ে! ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৭৩৬

কেন্দ্রকে দেওয়া মাওবাদীদের বিবৃতিতে তারা জানিয়েছেন,তাদের লড়াই নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে নয়। কিন্তু তাদের উপর আঘাত এলে, তারাও পালটা আঘাত হানবে। তাই পরিসংখ্যান তুলে দাবি করা হয়েছে, গত চার মাসে দেশের বিভিন্ন জায়গায় বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ২৮ জন মাওবাদী। মাওবাদীদের বিবৃতিতে দাবি, ‘আমাদের বিরুদ্ধে বন্দুক নিয়ে আক্রমণ হলে, আমরাও তৈরি আছি। কারণ, আমাদের রাষ্ট্র বিরোধিতা জারি থাকবে।’

আটক জওয়ানের মুক্তির জন্য মধ্যস্থতাকারীদের নাম জানাক সরকার। ছত্তিশগড় সরকারের কাছে এই দাবি জানিয়েছে মাওবাদী সংগঠন। তারা জানিয়েছে, ঘটনার দিন এক সিআরপিএফ জওয়ানকে আটক করে তারা। ওই জওয়ান নেতৃত্ব দিয়েছিলেন। মাওবাদী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই জওয়ান সুরক্ষিত আছেন। ঘটনার ৪ দিন পর মাওবাদীদের পক্ষ থেকে নিহতদের সংখ্যা জানানো হয়েছে। তারা জানিয়েছে, ৫ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রয়েছেন একজন মহিলাও। তাদের পক্ষ থেকে বিবৃতি জারি করেছেন মুখাপাত্র বিকল্প। ওই বিবৃতিতে মৃতদের নাম এবং ছবি প্রকাশ করা হয়েছে। তাঁদের নাম নুপো সুরেশ, কাওয়াসি বাদরু, পদম লখমা, মানদভি সুক্ক। মৃত মহিলার নাম ওডি সানি।

Advt

spot_img

Related articles

AI মঞ্চে কংগ্রেসের জামা খুলে প্রতিবাদ: পাশে দাঁড়ালো না জোট শরিকরা

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রভাব পড়ছে ভারতের কৃষকদের উপর। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। সংসদ থেকে পথে কংগ্রেসসহ বিজেপি বিরোধী জোটের...

মৎস্যশিকারে নয়া দিগন্ত, গভীর সমুদ্রে মাছ ধরতে ‘অ্যাক্সেস পাস’ আনল কেন্দ্র

ভারতের নীল অর্থনীতি বা 'ব্লু ইকোনমি'র প্রসারে এক ঐতিহাসিক পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। সমুদ্রের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড)...

বিজেপির বিক্ষোভ থেকে মহিলাদের অশালীন ভঙ্গি! অসমে নারী ‘সম্মানের’ কুশ্রী ছবি

প্রকাশ্যে যে বিদ্বেষ বিষ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (anta Biswa Sarma) ছড়ান, তার প্রতিফলন যে প্রকাশ্যেই হবে, তা...

গাড়ির নম্বর প্লেট খুলতেই চক্ষু চড়কগাছ, কোটি কোটি টাকার মাদকসহ পাকড়াও ‘বিএসএফ’ কর্তা

নম্বর প্লেট উল্টাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। আড়ালে থাকা গোপন কুঠুরি থেকে উদ্ধার হলো প্রায় ২০ কোটি টাকার মাদক।...