Wednesday, June 24, 2026

সুজাতা-কাণ্ডে বাঁশ নিয়ে তাড়া করার কথাই নেই কমিশনে পাঠানো পুলিশ সুপারের রিপোর্টে

Date:

Share post:

তৃতীয় দফার ভোটে মঙ্গলবার আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের (Sujata Mandal) দিকে বাঁশ-লাঠি নিয়ে কিছু লোককে ছুটে আসতে দেখা গিয়েছিলো টিভির পর্দায়৷ দেখা যায়, প্রাণ বাঁচাতে খেতের উপর দিয়ে দৌড়ে পালাচ্ছেন তৃণমূল প্রার্থী।

সূত্রের খবর, নির্বাচন কমিশনে (ECI) পাঠানো জেলার পুলিশ সুপারের (SP) রিপোর্টে আরামবাগের আরান্ডি-র এই ঘটনার উল্লেখই নেই৷ কমিশনকে দেওয়া রিপোর্টে জেলার এসপি জানিয়েছেন, তৃণমূল- বিজেপি কর্মীদের মধ্যে শুধুই হাতহাতি হচ্ছিলো। সেখানে হাজির ছিলেন প্রার্থী সুজাতা। ছোট মাপের জখম হয়েছেন৷ এ ছাড়া ওই স্থানে সামগ্রিক ভোট-পরিস্থিতি নির্বিঘ্ন ছিলো বলে দাবি করেছেন পুলিশ সুপার। এসপি’র দাবি, তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ঘটনাস্থলে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়ান। ফলে উত্তেজনা তৈরি হয়৷ তখনই মারমুখী হয় জনতা। যদিও তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের উপর হামলার চেষ্টার অভিযোগে ইতিমধ্যে ৫ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন-পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে’কে জরুরি তলব নির্বাচন কমিশনের

প্রসঙ্গত, সুজাতাকে আক্রমণের বিষয় নিয়ে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে ফোন করেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তারপরই সুজাতা-কাণ্ডে রিপোর্ট তলব করে কমিশন। গ্রামে গিয়ে নিজে তদন্ত করে পুলিশ সুপার রিপোর্ট জমা দেন।

Advt

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...