Wednesday, April 1, 2026

বালুরঘাটে গণধর্ষণে এক মহিলা-সহ ৫জনের ২০ বছরের সশ্রম কারাবাস

Date:

Share post:

গণধর্ষণে আদালতে দোষী সাব্যস্ত এক মহিলা ও চারজন যুবক। দোষীদের ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলা আদালত। ২০১৬ সালের ৭ জানুয়ারি বালুরঘাটের (Balurghat) তালতলা এলাকায় ওই গণধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার দুদিন পরে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে ৪ যুবক ও এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে সেই মামলায় আইনি লড়াই শুরু হয়।

৫ এপ্রিল এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হয়। দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের বিচারক সুপর্ণা রায় (Suparna Roy), এই ঘটনায় ৪ জন যুবক- শঙ্কর সরকার, রিন্টু দাস, সঞ্জিত মহন্ত, প্রসেনজিৎ কুন্ডু-সহ একজন মহিলাকে দোষী সাব্যস্ত করেল। মঙ্গলবার, দোষীদের সাজা ঘোষণা করেন সুপর্ণা রায়। দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী (Ritabrata Chakraborty) জানান, দোষীদের বিরুদ্ধে ৩৭৬ ডি ধারায় ২০ বছরে সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, আইপিসি ৩৭৬(২) ধারায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও সেই সঙ্গে ১০ হাজার টাকার জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাবাসের রায় দিয়েছেন। আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন, গ্রেফতার হওয়ার পর থেকে যে সময়টা আসামীরা কারাবাসে ছিলেন, সেই সময়টা সাজা থেকে বাদ যাবে।

Advt

 

Related articles

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...