Sunday, June 21, 2026

বিমানকর্মীদের সঙ্গে বচসা, নিজের জামা খুলে দিলেন যাত্রী!

Date:

Share post:

বিমানকর্মীদের সঙ্গে বচসা। যার জেরে নিজের জামাকাপড় খুলে দিলেন এক বিমান যাত্রী। ঘটনায় হতবাক বাকি যাত্রীরা। কিন্তু কেন এই বচসা? সংবাদসংস্থা ANI-এর খবর অনুযায়ী, বেঙ্গালুরু থেকে দিল্লিগামী এয়ার এশিয়ার i5-722 বিমানে কেবিন ক্রুর সঙ্গে ওই যাত্রীর প্রথমে বচসা শুরু হয়। জল এতটাই গড়ায় যে বেশ কিছু সময় বচসার পর রেগে শেষমেশ নিজের জামা খুলে ফেলেন ওই যাত্রী।

বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা বিমানে। এরপর বিমানের ক্রু মেম্বাররা পাইলটকে জানানোর পর দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন পাইলট ৷ বিমানটি দিল্লিতে ল্যান্ড করার পরেই বিমানবন্দরের সিআইএসএফ-এর সাহায্যে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত যাত্রীকে ৷ যাত্রীদের কথায়, এমন ঘটনা যে ঘটতে পারে, তা তাঁরা ভাবতেও পারেননি।
এপ্রসঙ্গে বিমানসংস্থা এয়ার এশিয়ার মুখাপাত্র জানিয়েছেন, ‘ দিল্লি বিমানবন্দরে বিমান ল্যান্ড করার পরেই পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় ৷ এয়ার এশিয়া ইন্ডিয়ার কাছে যাত্রী এবং কর্মীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ ৷ বিমানে কোনওরকম অভব্যতামূলক আচরণ কারোরই মেনে নেওয়া সম্ভব নয় ৷ এই ধরণের বিষয়গুলি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷”

Advt

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...