Thursday, June 25, 2026

মুম্বই থেকে আইপিএলের ম‍্যাচ সরিয়ে নিতে উদ্ধব ঠাকরেকে চিঠি চার্চগেটের বাসিন্দাদের

Date:

Share post:

মহারাষ্ট্রে  বাড়ছে করোনার( Corona) প্রকোপ। শুক্রবার থেকে শুরু হচ্ছে আইপিএল( ipl)। ১০ এপ্রিল  মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে( mumbai wankhede stadium)   প্রথম ম‍্যাচ। তার আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে( chief minister Uddhav Thackeray) ম‍্যাচ সরিয়ে নিয়ে যাওয়া নিয়ে চিঠি দিল মুম্বইয়ের চার্চগেটের বাসিন্দারা।

চার্চগেট অঞ্চলেই ওয়াংখেড়ে স্টেডিয়াম। স্টেডিয়ামের আশেপাশের বাসিন্দারা মনে করছেন, খেলা শুরু হলে স্টেডিয়ামের সামনে সমর্থকদের ভিড় হবেই। বিশেষ করে যে হোটেলে টিমগুলো থাকবে, সেখানেও মানুষ ভিড় জমাবেন আর এতেই ভয় পাচ্ছে মুম্বইয়ের বাসিন্দারা। তাই তারা এদিন মুম্বই থেকে ম‍্যাচ সরিয়ে নেওয়ার জন‍্য মহারাষ্ট্রের মুখ‍্যমন্ত্রীকে চিঠি লেখেন।

চিঠিতে তারা লেখেন,” সরকার তো বিয়ে বা শ্রাদ্বের অনুষ্ঠান করার অনুমতি দিচ্ছে না। তাহলে কীসের ভিত্তিতে এতদিন ধরে আইপিএল-এর ম্যাচ করার অনুমতি দেওয়া হল? প্রত্যেক বছর আইপিএল-এর ম্যাচ চলাকালীন এলাকার বাসিন্দাদের গাড়ি রাখতে ব্যাপক সমস্যা হয়। এবার কোভিড পরিস্থিতিতে সেই সমস্যা আরও বড় হয়ে দেখা দেবে।”

আরও পড়ুন:সুষ্ঠুভাবে আইপিএল পরিচালনা করতে বিশেষ কিছু ব‍্যবস্থা নিচ্ছে বিসিসিআই

Advt

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...