Thursday, June 25, 2026

করোনা সামলাতে কড়া পদক্ষেপ নিউজিল্যান্ডের, ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

Date:

Share post:

ভারতের(India) পাশাপাশি গোটা দক্ষিণ এশিয়া জুড়ে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে শুধুমাত্র ভারতীয়দের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে দেখা গেল নিউজিল্যান্ডকে(New Zealand)। বৃহস্পতিবার নিউজিল্যান্ড সরকারের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে ভারতীয়দের নিউজিল্যান্ড প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সম্প্রতি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাকিন্ডা আরড্রেন (Jacinda Ardern) অকল্যান্ডে একটি সাংবাদিক বৈঠক করে জানান, ‘করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে আপাতত ভারতের সমস্ত যাত্রীদের নিউজিল্যান্ডে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।’ সরকারি নির্দেশিকা জানানো হচ্ছে আগামী ১১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত কোন ভারতীয় নিউজিল্যান্ডের প্রবেশ করতে পারবেন না। শুধু তাই নয় নিউজিল্যান্ডের বাসিন্দা অথচ বর্তমানে যারা ভারতে রয়েছেন তারাও দেশে ফিরতে পারবেন না। ভারতে বাড়তে থাকে করোনা পরিস্থিতির দিকে নজর দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে নিউজিল্যান্ড সরকারের তরফে।

আরও পড়ুন:মুম্বই থেকে আইপিএলের ম‍্যাচ সরিয়ে নিতে উদ্ধব ঠাকরেকে চিঠি চার্চগেটের বাসিন্দাদের

উল্লেখ্য, নিউজিল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় বিগত সম্প্রতি ২৩ জন করোনায় আক্রান্তের খোঁজ মিলেছে যাদের মধ্যে ১৭ জন ভারতীয়। এ ঘটনায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে সেই দেশে। যার ফলেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে নিউজিল্যান্ডের সরকারের তরফে।

Advt

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...