Wednesday, June 3, 2026

তুরস্কে আন্তর্জাতিক বৈঠকে বসার আসন পেলেন না ইউরোপীয় কমিশনের মহিলা সভাপতি

Date:

Share post:

ইউরোপীয় কমিশনের প্রথম মহিলা সভাপতি উরসুলা ভনডের লিয়েনকে রীতিমতো অস্বস্তির মুখে পড়তে হলো তুরস্কে গিয়ে। গুরুত্বপূর্ণ পদে থাকা ওই মহিলাকে আন্তর্জাতিক বৈঠকে দেওয়া হলো না বসার আসন। যদিও বৈঠকে অংশগ্রহণকারী বাকি দুই রাষ্ট্রপ্রধানের জন্য বরাদ্দ ছিল দুটি চেয়ার। এই ঘটনায় রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা তুরস্কে (Turkey) গিয়েছেন এক আন্তর্জাতিক বৈঠকে। তাঁর সঙ্গে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মাইকেল। বুধবার তাঁদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল তুরস্কের প্রেসিডেন্ট তায়ইপ এরদোগানের (Recep Tayyip Erdogan)। সেইমতো তাঁরা তিনজন বৈঠকের জন্য হলঘরে প্রবেশও করেন। সেখানে ঘটে এই দুর্ব্যবহার। হল ঘরের মধ্যে থাকা দুটি চেয়ারে বসে পড়েন দুই পুরুষ সদস্য। মাঝে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় উরসুলাকে।

আরও পড়ুন:দু’ম‍্যাচ নির্বাসিত নেইমার, চ‍্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে জয় পিএসজির

এদিকে এ ঘটনায় ইউরোপীয় কমিশন প্রবন নিন্দা জানালেও তুরস্কের তরফে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও। ট্রেন্ড হতে শুরু করেছে #GiveHerASeat। ঘটনার নিন্দায় মুখর হয়ে উঠেছে নেটিজেনরা। চার্লস মাইকেলকেও কাঠগড়ায় তোলা হয়েছে। বলা হচ্ছে যতক্ষণ না তৃতীয় চেয়ার আসছে ততক্ষণ মাইকেলের দাঁড়িয়ে থাকা উচিত ছিল। ঘটনার নিন্দা করে ইউরোপীয় কমিশনের তরফে জানানো হয়েছে, ‘কমিশনের প্রেসিডেন্ট পরিস্থিতি দেখে হকচকিয়ে যান। ভিডিওতে তা পরিষ্কার হয়ে যায়। ইউরোপীয় কাউন্সিলের সভাপতির মতোই প্রোটোকল দেখানো উচিত ছিল কমিশনের সভাপতির ক্ষেত্রেও।’

Advt

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...