Tuesday, April 7, 2026

সংখ্যালঘুদের পাকিস্তানি বলা হচ্ছে, কমিশনের কাছে জবাব চাইলেন মমতা

Date:

Share post:

ভোটবঙ্গে রাজনৈতিক তরজা তুঙ্গে। এবার বাংলার হাইভোল্টেজ নির্বাচনে উন্নয়ন নয়, ধর্মীয় মেরুকরণ তুঙ্গে। রাজ্যে চতুর্থ দফা নির্বাচনের আগে ভোটবঙ্গে সেটাই সবচেয়ে বড় ইস্যু।

বাংলার ২৯৪ আসনের মধ্যে গোটা দেশের নজর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সেখানে লড়াই মমতা-শুভেন্দুর।
নন্দীগ্রামে যাঁরা মুসলিমদের পাকিস্তানি বলেছিল, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন! বৃহস্পতিবার‌ হাওড়ার জনসভা থেকে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দেন, বারবার শো-কজ করে বিশেষ লাভ হবে না, একই জবাব দেবেন তিনি।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল তারকেশ্বরের ও ভাঙড়ে সভায় সংখ্যালঘু ভোট ভাগাভাগি নিয়ে মমতা যে মন্তব্য করেছেন, তাতে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে জানিয়ে তৃণমূল নেত্রীকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। কমিশনে এই বিষয়ে অভিযোগ জানিয়েছিল বিজেপি। তারপরই ৪৮ ঘন্টার মধ্যে মমতার থেকে জবাব তলব করা হয়েছে। এদিন সেই প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘‌নন্দীগ্রামে মুসলিমদের যাঁরা পাকিস্তানি বলেছিলেন, তাঁদের বিরুদ্ধে ক’টা অভিযোগ হয়েছে? খালি তৃণমূলের বিরুদ্ধে সব অভিযোগ?’‌’

আরও পড়ুন- করোনা আক্রান্ত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন

Advt

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...