Sunday, June 28, 2026

লকডাউনের সম্ভাবনা উড়িয়ে প্রধানমন্ত্রীর সওয়াল ‘করোনা- কার্ফু’, হবে ‘টিকা উৎসব’-ও

Date:

Share post:

করোনা সংক্রমণ ঝড়ের বেগে বৃদ্ধির ফলে দেশে আবারও কি লকডাউন (Lockdown) হতে চলেছে?

করোনা-কারনে একাধিক রাজ্যে ইতিমধ্যেই আংশিক বা সাময়িক লকডাউনের ঘোষণা হয়েছে। স্বাভাবিকভাবেই দেশজুড়ে জল্পনা, সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে কি আবারও লকডাউন ঘোষণা করা হবে?

বৃহস্পতিবার সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM MODI)৷লকডাউনের পরিবর্তে ‘করোনা- কার্ফু’-র কথা বলেছেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছেন, আগামী ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল দেশজুড়ে ‘টিকা উৎসব’ চালু করা হোক।

করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি জানান, লকডাউনের পরিবর্তে রাত ৯টা বা ১০ টা থেকে ‘করোনা-কার্ফু’ জারি করা যেতে পারে। এই কার্ফু চলতে পারে ভোর ৫টা বা ৬টা পর্যন্ত। প্রধানমন্ত্রী বলেছেন, “ছোটো ছোটো কনটেন্টমেন্ট জোনের উপর এবার আমাদের জোর দিতে হবে। যেখানে যেখানে নাইট কার্ফু চলছে, সেখানে নাম পরিবর্তন করে “করোনা-কার্ফু” নাম রাখা হোক, যাতে করোনার প্রতি সচেতনতা গড়ে ওঠে। তিনি বলেন, নৈশ কার্ফু নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন। কিন্তু নৈশ কার্ফুর ফলে অন্যান্য সময়ের কাজে প্রভাব পড়ে না। এই নামেই চালু করা হোক। এই “করোনা- কার্ফু” মানুষকে শিক্ষিত করার কাজে লাগবে।’

আরও পড়ুন- সংখ্যালঘুদের পাকিস্তানি বলা হচ্ছে, কমিশনের কাছে জবাব চাইলেন মমতা

এবার সংক্রমণ যে দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে, এদিনের বৈঠকে তা মোদি স্বীকার করেন৷ তবুও কেন লকডাউনের প্রয়োজন নেই, তার ব্যাখ্যাও দেন। জানান, করোনার প্রথম ঢেউ যখন এসেছিলো, তখন দেশে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার উপযুক্ত পরিকাঠামো ছিল না। পরিকাঠামোর অপ্রতুলতা ছিল। কিন্তু দেশ এখন নিজস্ব পরিকাঠামো গড়ে তুলতে পেরেছে। একইসঙ্গে টিকাকরণও হচ্ছে। তাই এখন লকডাউনের প্রয়োজন নেই৷

এদিন প্রধানমন্ত্রী প্রস্তাব দেন, আগামী ১১ এপ্রিল (রবিবার) থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে ‘টিকা উৎসব’ চালু করা হোক। সেই সময় দেশে যত বেশি সংখ্যক টিকাদানের উপর জোর দিয়েছেন তিনি।

আরও পড়ুন- প্রচারে মমতার নিশানায় শোভন, ডায়মন্ড হারবার পর্যন্ত মেট্রোর প্রতিশ্রুতি

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...