Sunday, June 28, 2026

সুজাতা কাণ্ডের রিপোর্টে সন্তুষ্ট নয় কমিশন, ফের রিপোর্ট তলব

Date:

Share post:

আরামবাগের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডলের ওপর আক্রমণ নিয়ে যে রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে, তা নিয়ে খুশি নয় কমিশন। তাই ফের তলব করা হল রিপোর্ট। বৃহস্পতিবারের মধ্যেই ফের রিপোর্ট তলব করেছে কমিশন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সুজাতা কাণ্ডে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে বাঁশ নিয়ে তাড়া করার কোনও প্রসঙ্গ ছিল না। কিন্তু একাধিক সংবাদমাধ্যমে তৃণমূল প্রার্থীকে বাঁশ নিয়ে তাড়া করার ভিডিও দেখা গিয়েছে। এই জন্যই ফের রিপোর্ট তলব করেছে কমিশন। বৃহস্পতিবারের মধ্যেই সেই রিপোর্ট জমা দিতে হবে কমিশনে।

প্রসঙ্গত ৬ এপ্রিল তৃতীয় দফার ভোটগ্রহণের দিনে আরামবাগে বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ। সুজাতা অভিযোগ করেন, বিজেপির বুথ দখলের খবর পেয়ে আরামবাগ বিধানসভা আরণ্ডীর একটি বুথে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন বিজেপি কর্মীরা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাঁকে বাঁশ নিয়ে তাড়া করা হয়। তাঁর প্রাণনাশের চেষ্টাও করে বিজেপি কর্মীরা। এমনকি তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন- লকডাউনের সম্ভাবনা উড়িয়ে প্রধানমন্ত্রীর সওয়াল ‘করোনা- কার্ফু’, হবে ‘টিকা উৎসব’-ও

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...