Saturday, June 27, 2026

ডোমজুড়ের গদ্দারটার জামানত বাজেয়াপ্ত করে দিন, ডোমজুড়ের জনসভায় বললেন মমতা

Date:

Share post:

ডোমজুড়ের ( domjur) ওই গদ্দারটার জামানত বাজেয়াপ্ত করে দিন। তাহলে আমি আবার এসে আপনারা যা যা চাইবেন সব করে দেব। বৃহস্পতিবার ডোমজুড়ের জনসভায় (4th phase assembly election campaign)তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে Rajib Banerjee)এই ভাষাতেই আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শুধু রাজীব বন্দ্যোপাধ্যায়কেই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এদিন এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন চতুর্থ দফার ভোটের প্রচারের শেষ বেলায় কার্যত গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনে তাঁর নামে নালিশ হয়েছে। এবং কমিশন তাঁকে শো কজ করেছে। নালিশ যে তিনি ভালোভাবে নেননি তা এদিন স্পষ্ট হুংকারেই বুঝিয়ে দিয়েছেন। আক্রমণাত্মক মেজাজে মমতা বলেন, ‘আমার বিরুদ্ধে কমপ্লেন করে কোনও লাভ নেই। নরেন্দ্র মোদির বিরুদ্ধে কটা কমপ্লেন হয়েছে ?

মমতা এদিন মোদি-অমিত শাহকে ব্যঙ্গ করে বলেন, আমরা বলি হরে কৃষ্ণ হরি হরি, আসুন ভালো কাজ করি। আর ওরা বলে হরে কৃষ্ণ হরি হরি মানুষের পকেট থেকে চুরি করি। আমরা যা বলি সামনে বলি পিছনে বলি না। বিজেপি পেছনে বলে । একটা দৈত্য- দানবের দল । ভারতবর্ষের জঘন্য দল।  এখন বাংলায় ভোটের আগে রোজ আসছে । সকাল-বিকেল আসছে। একবার এ আসছে একবার ও আসছে। করোনার সময় কোথায় ছিল ? আম্ফানের সময় কোথায় ছিল ? উত্তরপ্রদেশে দাঙ্গার সময় কোথায় ছিল? তখন কেন কোথাও যায়নি?

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আবারও মা বোনেদের এবং ভাইদের ওপর ভরসা রেখে বললেন, সবাই দলে দলে ভোট দিন। নিজের ভোট নিজে দিন। জোড়া ফুলে ছাপ দিন। তৃণমূলকে ভোট দিন। বিজেপিকে বাদ দিন।

Advt

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...