Saturday, June 20, 2026

শেষ পর্যন্ত বাবুলের হয়ে প্রচারে মাঠে নামলেন মিঠুন

Date:

Share post:

তাঁর প্রচার নিয়ে রীতিমতো সমস্যায় প্রশাসন। তবু কর্তব্যে স্থির ‘মহাগুরু’। বেহালায় প্রচার বাতিল হলেও টালিগঞ্জে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়-র সমর্থনে প্রচারে নামলেন ‘মহানায়ক’-এর মূর্তিতে মাথা ঠেকিয়ে।
মিঠুনের প্রশ্ন,‘‘ শ্রাবন্তী-পায়েলের রোড শো বাতিল করা হল কেন বলুন তো? বিজেপি-র রাস্তা পরিষ্কার। এখন শুধু ভাবছি, কত বেশি ভোটে জিতব!’’
যদিও বাবুলের অভিযোগ, টালিগঞ্জেও মিঠুনের সভা বাতিল করতে সব রকম চেষ্টা করেছিল তৃণমূল। বাবুলের কথায়, ‘‘এখানে মিঠুনদা’র শো যাতে না হয়, সে জন্য ইলেকশন কমিশমনে আগে থেকে চিঠি দিয়েছিল এখানকার পুলিশ। বলেছিল, তৃণমূলের শো আছে। তাই মিঠুনদা’র শো হতে পারবে না।’’ তবে নাছোড় বাবুল বললেন, ‘‘এমন কেউ নেই যে টলিউডে বাংলার কৃতী সন্তানকে ঢুকতে বাধা দেবে।’’ টানা দু’ঘণ্টা পরিশ্রম করে পুলিশের সঙ্গে কথা বলে রোড শো-র যথাযথ অনুমোদন এবং নিজেই গাড়ি চালিয়ে মিঠুনকে নিয়ে আসেন তাঁর বিধানসভা কেন্দ্রের প্রচারে। বাবুল বলেন, ‘‘দাদা যে আমাকে সেই সুযোগ দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ।’’
বৃহস্পতিবার দুপুরে বাবুলের হয়ে প্রচারের আগে সকালে বেহালা পূর্ব এবং পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রচার করার কথা ছিল মিঠুনের। ওইরোড শো শুরুর ঠিক আগেই মিঠুনের শো-এর অনুমোদন বাতিল হয়েছে বলে জানিয়ে দেওয়া হয় থানা থেকে। সকাল থেকে তা নিয়ে ক্ষোভ ছড়ায় বেহালায়। মিঠুন জানিয়ে দেন, অনুমতি না পেলে তিনি কোনও মতেই প্রচার করবেন না।
পরে প্রচারে এসে তিনি বলেন, হারা জেতা নিয়ে এখনও প্রশ্ন উঠছে? তিন দফা নির্বাচনের পর পার্সেন্টেজ তো দেখতেই পাচ্ছেন!
বাবুল প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ও আমার কাছে ক্যান্ডিডেট নয়। ও আগেও প্রমাণ করেছে মানুষের জন্য কতটা কাজ করে। টালিগঞ্জে এলে যে টালিগঞ্জেরও উন্নতি হবে, সে ব্যাপারেও প্রশ্ন থাকার কথা নয়।

Advt

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...