Wednesday, April 1, 2026

সর্বশ্রেষ্ঠ টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে ভারত, জানাল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

সর্বশ্রেষ্ঠ টি-২০ বিশ্বকাপ (T-20 world cup) আয়োজন করতে চলেছে বিসিসিআই( bcci)। শুক্রবার এমনটাই জানাল বিসিসিআই প্রেসিডেন্ট( bcci president ) সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)। চলতি বছর শেষের দিকে হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। তবে দেশে করোনার প্রকোপ যেভাবে বেড়েছে চলেছে, তাতে চিন্তায় আইসিসি। ইতিমধ্যে  বিকল্প কেন্দ্রের খোঁজ রাখছে আইসিসি। তবে এরই মাঝে সৌরভ বিভিন্ন রাজ্য সংস্থাকে লেখা চিঠিতে জানিয়ে দিয়েছেন, সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপই আয়োজন করবে বিসিসিআই।

মহারাজ লেখেন, ” আমি আশাবাদী যে আগামী মরসুমে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এবং পূর্ণ ঘরোয়া মরশুম এবং সব থেকে ভাল টি-২০ বিশ্বকাপ আয়োজন করব আমরা।”

পাশাপাশি সৌরভ লেখেন, “এত দিন ধরে জৈব সুরক্ষা বলয়ে থেকেও উচ্চমানের এবং মনোগ্রাহী ক্রিকেট উপহার দেওয়ার জন্য সমস্ত আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটারদের বিরাট কৃতিত্ব প্রাপ্য।”

আরও পড়ুন:আইপিএলের মাঝে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের প্রস্তুতির সারতে পারবেন কোহলিরা

Advt

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...