Friday, April 3, 2026

‘কমিশন যত কেস করবে আমি তত দীর্ঘজীবী হবো’, নোটিশের প্রতিক্রিয়ায় মন্তব্য মমতার

Date:

Share post:

‘কেন্দ্রীয় বাহিনী ঘেরাও’ মন্তব্যের জন্য নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছে তাঁকে। উত্তর দিতে হবে শনিবার সকাল ১১টার মধ্যে।

আর ওই নোটিশের প্রতিক্রিয়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্য, “ইলেকশন কমিশন (ECI) যত আমার বিরুদ্ধে কেস করবে আমি তত দীর্ঘজীবী হব।” স্পষ্টই বোঝালেন, এসব বিষয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন৷

এখানেই থামেননি তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এর আগেও তাঁর দলের প্রচারে বাধা দিয়েছে কমিশন। তাঁর কথায়, “বিজেপি (BJP) যা বলছে তাই করছে। আমি CRPF, CISF নিয়ে ততক্ষণই বলবো, যতক্ষণ বিজেপি করবে। দেশের সেনাবাহিনীকে আমি সম্মান করি।” এই মন্তব্যে মমতা বোঝালেন, তাঁর লড়াই আধাসামরিক বাহিনীর সঙ্গে কখনই নয়, তাঁর অভিযোগ বাহিনীর অপব্যবহার নিয়ে। নির্বাচন কমিশনকে কটাক্ষ করে মমতা বলেন, “পিএম যা বলেন তাতে EC কিছু বলে না। পরীক্ষা-পে-চর্চা করলো, তাতে রুল ভায়োলেট হয় না। আমি জনগণের সাথে আছি। সেটাই কমিশনকে জবাব দিয়ে আমি জানাবো।”
মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বর্ধমান রওনা হওয়ার সময়ই জানতে পারেন, নন্দীগ্রামের দলীয় কর্মী রবীন মান্না (RABIN MANNA) মারা গিয়েছেন SSKM হাসপাতালে। এদিন সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নন্দীগ্রামের রবীন আজ মারা গিয়েছে। বিজেপি মেরেছে। যে মেরেছে তাকে গ্রেফতার করেনি পুলিশ। মনে হচ্ছে যেন রাজ্যে ৩৫৬ ধারা জারি হয়ে গিয়েছে” ।

আরও পড়ুন-তিন দফায় ৬৮ আসন! শাহের দাবিকে ‘ভোকাল টনিক’ বলে কটাক্ষ তৃণমূলের

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...