Saturday, April 4, 2026

মাতৃবন্দনা গ্রুপ তৈরি করে মেয়েদের ২৫ হাজার কোটি লোন দেব : উত্তর বর্ধমানে বললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েদের নিয়ে একটা নতুন টিম তৈরি করব। নাম দেব মাতৃবন্দনা। মেয়েদের স্বনির্ভর হওয়ার জন্য ২৫ হাজার কোটি লোন দেব। সেলফ হেল্প গ্রুপে আমার প্রায় এক কোটি মেয়ে আছে। তারা এই টাকায় নিজেদের পায়ে দাঁড়াবে। ‘ শুক্রবার উত্তর ও দক্ষিণ বর্ধমানের নির্বাচনী জনসভায় বাংলার মহিলাদের জন্য স্বনির্ভরতার নতুন দিশা দেখালেন মুখ্যমন্ত্রী। তিনি বিশ্বাস দিলেন, ভরসা দিলেন, সাহস দিলেন গ্রামবাংলার কোটি কোটি মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে।

মমতা বললেন, মা বোনেরা আপনারা আমার ওপরে বিশ্বাস রাখেন তো? আমায় ভালবাসেন তো? আমরাই আবার সরকারে ফিরি সেটা চান তো? তাহলে তৃণমূলকেই ভোটটা দিন। আমি সব সময় আপনাদের পাশে থাকব। কিন্তু যদি ওই দুজন গুজরাটি বাংলা দখল করে নেয়, তাহলে বাংলা বাঁচবে না। বাংলার মাটি বাঁচবে না। বাংলার শহর বাঁচবে না। বাংলার প্রান্তর বাঁচবে না। বাংলার মা ভাই বোনেরা বাঁচবে না। যদি বিনা পয়সায় চাল পেতে চান তাহলে আমার সরকারকেই আসতে দিন। অন্য সরকার এলে সব বন্ধ করে দেবে। আমাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইলেও পারে না। টাকার জন্য পড়া বন্ধ হয়ে যায়। আমাদের সরকার তৈরি হলে আমি প্রত্যেক। স্টুডেন্টকে ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দেব। কাউকে আর টাকার জন্য ভাবতে হবে না।

তিনি বলেন, বিজেপি ৫০০ টাকা নিয়ে ভোট চাইতে এলে বলবেন কেন ভোট দেব? ওই ১৫ লক্ষ টাকা কী হলো, যেটা সবাইকে দেবেন বলেছিলেন। গ্যাসের দাম ৯০০ টাকা কেন জিজ্ঞেস করবেন।

Advt

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...