Tuesday, June 23, 2026

কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জেরে মমতাকে দ্বিতীয় নোটিশ কমিশনের

Date:

Share post:

বিজেপি নেতাদের ক্ষেত্রে বিলম্বিত বোধোদয় হলেও তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জিকে (mamata banerjee) নোটিশ পাঠানোর বিষয়ে চরম তৎপরতা নির্বাচন কমিশনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় বক্তৃতার পর মমতাকে সাম্প্রদায়িক মন্তব্য ইস্যুতে প্রথম নোটিশটি পাঠানো হয়েছিল। আর এবার কমিশনের দ্বিতীয় নোটিশ পেলেন মমতা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রীকে এই নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের (Election Commission) তরফে দেওয়া নোটিশে জানানো হয়েছে, গত ২৮ মার্চ ও ৭ এপ্রিল কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরেই নোটিশ পাঠিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ১০ এপ্রিল অর্থাৎ শনিবারের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে মমতাকে। জবাব না দিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কমিশনের চিঠিতে মমতার মন্তব্যের সমালোচনা করে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় বাহিনীর সমালোচনা করেছেন তা খুবই দুর্ভাগ্যজনক। এতে শুধু কেন্দ্রীয় বাহিনীই (Central Force) নয়, রাজ্য পুলিসেরও মনোবল নষ্ট হবে।

আরও পড়ুন:উত্তরের আবেগেও মমতা, দিদির ভাঙা পায়ের মূর্তি গড়লেন প্রতিবন্ধী শিল্পী

প্রসঙ্গত মমতা কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে বলেছিলেন, জওয়ানদের আমি সম্মান করি। কিন্তু বিজেপির হয়ে কাজ করলে তা সমর্থন করব না। মা-বোনেদের বলছি, কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে ভয় দেখাতে এলে এক দল ওদের ঘিরে রাখবেন এবং অন্য দল গিয়ে ভোটটা দিয়ে আসবেন। বিজেপির হয়ে কাজ করলে ঘেরাও করতে হবে।

Advt

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...