Friday, June 5, 2026

হাতেনাতে জাল ভোটার ধরলেন বাবুল সুপ্রিয়

Date:

Share post:

বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সকাল থেকে শুরু হয়েছে চতুর্থ দফার ভোটগ্রহণ। টালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সাংসদ বাবুল সুপ্রিয়র বিপক্ষে দাঁড়িয়েছেন তৃণমূলের প্রার্থী অরূপ বিশ্বাস এবং সংযুক্ত মোর্চার প্রার্থী দেবদূত ঘোষ। শনিবার ভোটপর্ব শুরুর পরপরই নিজ কেন্দ্রে একের পর এক বুথ ঘুরে দেখছেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। এমন সময় নিজের কেন্দ্র, টালিগঞ্জের ব্রহ্মপুর থেকে ‘জাল ভোটার’ কে হাতেনাতে ধরেন বাবুল সুপ্রিয়। তাঁর অভিযোগ তাঁকে দেখে পালানোর চেষ্টা করেন ওই ‘জাল ভোটার’। তবে কার হয়ে ওই ভোটারটি ভোট দিচ্ছিলেন তা এখনও জানা যায়নি। আপাতত তাকে আটক করেছে পুলিশ। যদিও বাবুলের অভিযোগ, তৃণমূলের কর্মীরাই এই কাজ করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
শনিবার টালিগঞ্জের গান্ধী কলোনি ভারতী বালিকা বিদ্যালয়ের পোলিং বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে না দেওয়া প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, ” প্রিসাইডিং অফিসার তাঁদের ঢুকতে দেয়নি। কিন্তু তাঁর কাছে সমস্ত কার্ড থাকায় তাঁর সমস্যার সমাধান করে দিয়েছি।”

Advt

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...