Wednesday, June 24, 2026

টিকার আকাল, তাই করোনা চোখ রাঙালেও মুম্বইয়ের বেসরকারি কেন্দ্রগুলিতে বন্ধ টিকাকরণ

Date:

Share post:

কেন্দ্রকে বারবার বলেও কাজ হয়নি। শেষ পর্যন্ত পর্যাপ্ত টিকার অভাবে মুম্বইয়ের বেসরকারি টিকাকেন্দ্রে বন্ধ থাকছে টিকাকরণ কর্মসূচি। মহারাষ্ট্রে করোনা সংক্রমণ প্রবলভাবে বাড়লেও পর্যাপ্ত টিকার অভাবে মুম্বইয়ের বেসরকারি কেন্দ্রগুলিতে সোমবার পর্যন্ত টানা তিনদিন বন্ধ থাকবে টিকাকরণ। তবে বেসরকারি কেন্দ্র ও হাসপাতালে করোনা টিকাকরণ বন্ধ থাকলেও খোলা থাকবে সরকারি কেন্দ্রগুলি।

আরও পড়ুন-কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন কমিশনকে কড়া জবাব মমতার

টিকাসঙ্কট নিয়ে কেন্দ্রকে আগেই সতর্ক করেছিল মহারাষ্ট্র সরকার। এবার সেই সঙ্কটের কারণেই কোভিড টিকাকরণ (COVID Vaccination) বন্ধ করতে হল বাণিজ্যনগরী মুম্বইয়ের বেসরকারি কেন্দ্রগুলিতে। পর্যাপ্ত পরিমাণ টিকা না থাকায় সোমবার পর্যন্ত বেসরকারি টিকাকেন্দ্রগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বৃহ্নমুম্বই পুরসভা(BMC)। তবে সরকারি ও পুরসভার হাসপাতালগুলিতে টিকাকরণ আগের মতই চলবে। পুরসভার তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, অপর্যাপ্ত পরিমাণ করোনা টিকার সরবরাহের কারণে আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল বেসরকারি হাসপাতালগুলিতে টিকাকরণ বন্ধ থাকবে। একইসঙ্গে জানানো হয়, শুক্রবার রাতে ৯৯ হাজার কোভিশিল্ডের টিকা পৌঁছনোর কথা। সেই টিকা পেলেই দ্রুত টিকাকরণ প্রক্রিয়া শুরু করা হবে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বৃহ্নমুম্বই পুরসভার তরফে শহরে মোট ৪৯টি টিকাকেন্দ্র তৈরি করা হয়েছে এবং ৭১টি বেসরকারি হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে। তবে টিকা ঘাটতির কারণে ৭১টি সেন্টার ইতিমধ্যেই বন্ধ করে দিতে হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মোট ৫৮ হাজার ৯৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৩০১ জনের।

Advt

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...