Friday, June 26, 2026

প্রবল বিক্ষোভের মুখে চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, গাড়ি ভাঙার অভিযোগ

Date:

Share post:

প্রবল বিক্ষোভের মুখে চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লকেটের অভিযোগ, তাঁর গাড়ি ঘিরে প্রথমে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। এরপর তৃণমূলের বিরুদ্ধে তাঁর অভিযোগ, তারাই তাঁর গাড়ি ভেঙেছে।

শনিবার সকাল থেকেই রাজ্যের ৫ জেলার মোট ৪৪ টি আসনে চলছে ভোট দানের পর্ব। মোট ৮ দফায় ভোট হবে এ রাজ্যে। আজ চতুর্থ দফার ভোটদান পর্ব চলছে। সকাল থেকেই বিভিন্ন বুথ থেকে হিংসার ঘটনার খবর সামনে আসছে। একের পর এক উত্তেজনার খবর আসছে সকাল থেকে। ইতিমধ্যেই চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। তাঁর গাড়ি ভাঙা হয়েছে বলে তিনি অভিযোগ করেছে। তিনি জানাচ্ছেন, তিনি নিজেও আক্রান্ত হয়েছেন। তাঁর হাতে আঘাত লেঘেছে বলে জানাচ্ছেন তিনি।

আরও পড়ুন-সুজন চক্রবর্তী-সহ নির্দল প্রার্থীর পোলিং এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো!

এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে সেখানে। তাদেরকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। আরও অনেকে লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...