Monday, April 13, 2026

বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়ায়

Date:

Share post:

চতুর্থ দফার দিন সকালেই হাওড়ার উলুবেড়িয়ায় এক বিজেপি কর্মীর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। বিষয়টি জানাজানি হতেই তৃণমূলের দিকে নিশানা করে স্থানীয় বিজেপি কর্মীরা। কিন্তু কীভাবে এই মৃত্যু ঘটল তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে মৃতের পরিবার। অন্যদিকে তৃণমূলের অভিযোগ এর পেছনে বিজেপির হাত রয়েছে।

পুলিশ সূত্রের খবর, উলুবেড়িয়া পূর্বের শ্যামসুন্দর চকের ওই বাসিন্দার নাম নন্দ নস্কর। তিনি সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। শুক্রবার গভীর রাত পর্যন্ত দলের হয়ে পতাকা লাগান তিনি। বাড়ি ফিরে গেলে কয়েকজন নন্দবাবুর সঙ্গে দেখা করতে যান। এরপরই শনিবার সকালে তাঁর বাড়ির বারান্দা থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বিজেপি নেতা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করে জানিয়েছেন, ‘নন্দবাবু বহুদিন ধরেই বিজেপির হয়ে কাজ করতেন। তৃণমূলের তরফে এরআগেও একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। তবে কীভাবে তাঁর মৃত্যু ঘটল তা এখনও জানা যায়নি

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...