Saturday, May 23, 2026

“এটাই কি আপনার ‘সোনার বাংলা’?” অমিত শাহকে টুইটে তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

“এটাই কি আপনার ‘সোনার বাংলা’?” শীতলকুচিতে সিআইএসএফের (Cisf) গুলিতে ৪ভোটারের মৃত্যুর ঘটনা নিয়ে টুইটারে অমিত শাহকে (Amit Shah) তীব্র কটাক্ষ করলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভোটে জিতলে বাংলাকে সোনার বাংলা করার ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপি নেতানেত্রীরা। শীতলকুচির ঘটনার প্রেক্ষিতে সেই প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেন যুব তৃণমূল সভাপতি।

শনিবার, নিজের টুইটার (Twitter) হ্যান্ডেলে অভিষেক লেখেন, “ভোটের সকালে কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) গুলিতে মৃত্যু হয়েছে ৫ নিরীহ মানুষের। অমিত শাহ আপনি যে বাংলার কথা বলেন, এটাই কি আপনার সেই ‘সোনার বাংলা’?”

ভোটের লাইনে শীতলকুচিতে ভোট কেন্দ্রের সামনে থাকা তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। মৃত্যু হয় ৪ তৃণমূল কর্মীর। আহত আরও ৪জন। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আত্মরক্ষার্থে কেন্দ্রীয় বাহিনী বাধ্য হয়ে গুলি চালিয়েছে বলে জানায় কমিশন। ইতিমধ্যেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অমিত শাহর ইস্তফা দাবি করেন মমতা। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যুর দায় তৃণমূলের দিকে ঠেললেন মোদি

টুইটে বিজেপিকে মোদি-শাহকে ‘খুনি’ বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল মুখপাত্র ডেরেক ও ব্রায়েন। কোচবিহারের ঘটনার নিন্দা করছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, দোলা সেন-সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব।

Advt

Related articles

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...