Wednesday, June 24, 2026

নিজেই গাড়ির কাঁচ ভেঙেছেন লকেট, ভিডিও দেখিয়ে দাবি তৃণমূলের

Date:

Share post:

বাংলায় চতুর্থ দফার ভোট চলাকালীন হুগলির চুঁচুড়ায় বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ ওঠে। লকেটের অভিযোগ, চুঁচুড়ার ঈশ্বরবাহার এলাকার ৬৬ নম্বর বুথের বাইরে তাঁর গাড়ির উপর হামলা চালায় তৃণমূল। প্রার্থী তাঁর গাড়ি ভাঙচুর করারও অভিযোগ তুলেছেন। অন্যদিকে এই ঘটনার পরে তৃণমূল অভিযোগ করে, লকেট নিজেই গাড়ির কাঁচ ভেঙেছেন।

লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, “৬৬ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। সকালেই খবর পেয়েছিলাম ওখানে ছাপ্পা ভোট চলছে। পৌঁছে দেখি এক সংখ্যালঘু মহিলা বুথে ইভিএমের পাশে দাঁড়িয়ে রয়েছেন।” লকেট জানিয়েছেন, ওই মহিলাকে প্রশ্ন করলে তিনি জানান, কোভি়ড টিমের সদস্য। এমনকি ওই মহিলা ‘কোভিড ম্যানেজমেন্ট টিম’ লেখা একটি পরিচয় পত্রও দেখান লকেটকে। লকেটর কথায়, “এমন কোনও টিম ইভিএমের পাশে রাখার খবর ছিল না। আমি ওই পরিচয় পত্র এবং মহিলার মুখ সংবাদমাধ্যমের ক্যামেরায় দেখাতেই বুথে আমাকে ঘেরাও করে ফেলে তৃণমূলের কর্মী-সমর্থকরা।” পরে তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। হামলায় হাতে আঘাত লাগে বলে অভিযোগ করেন লকেট।

আরও পড়ুন-বিজেপি প্রার্থী পায়েল সরকারের গাড়িতে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। গাড়ি ভাঙার একটি ভিডিও দেখিয়ে অসিত দাবি করেছেন, নিজেই গাড়ির কাঁচ ভেঙেছেন লকেট।

Advt

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...