Monday, April 6, 2026

কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন কমিশনকে কড়া জবাব মমতার

Date:

Share post:

কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনে দায়ের করা অভিযোগের কড়া জবাব দিলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। যথাযথ যুক্তি দিয়ে চিঠিতে তিনি লেখেন, কেন্দ্রীয় বাহিনীর প্রতি তাঁর যথেষ্ট শ্রদ্ধা আছে। কিন্তু বাংলায় নির্বাচন পরিচলনা করতে এসে তারা যে আচরণ করছে তা সমর্থনযোগ্য নয়। ৬ তারিখ তারকেশ্বরে (Tarakeswar) এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক সিআরপিএফ (Crpf) জওয়ানের বিরুদ্ধে।

শুধু তাই নয়, সিআরপিএফ জওয়ানরা ভোটারদের প্রভাবিত করছেন, তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বাধা দিচ্ছেন বলেও অভিযোগ ওঠে। সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার কথা বলেছিলেন মমতা, চিঠিতে ব্যাখায় দিলেন। তিনি লেখেন, ঘেরাও একটি অত্যন্ত স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি। ১৯৬০ থেকেই এটি পশ্চিমবঙ্গের রাজনীতির অংশ। কাউকে ভোটদানে বাধা দিলে, সেটা তিনি সিআইপিএফ জওয়ান হলেও তাঁকে গণতান্ত্রিক উপায়ে ঘেরাওয়ের কথাই তিনি বলেন। এখানে হুমকি দেওয়ার যে অভিযোগ তোলা হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন। এতে ভোটারদের উস্কানোর কোনও ঘটনাই নেই। ঘেরাওয়ের পরামর্শ কখনও আদর্শ আচরণবিধির বিরোধী নয় বলেও চিঠিতে স্পষ্ট লেখেন মমতা।

আরও পড়ুন-শীতলকুচিতে সিআইএসএফের গুলিতে মৃত ৪, আত্মরক্ষার্থে প্রত্যাঘাত: দাবি কমিশনের

বিজেপির তরফে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছিল বিজেপি। তারই কড়া ভাষায় যুক্তি দিয়ে জবাব দিলেন মমতা।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...