Saturday, March 7, 2026

‘বাংলায় রাজনীতির নতুন পরিবেশ দেবে বিজেপি’, বাহিনীর গুলিতে ৪ মৃত্যুর পর মোদি

Date:

Share post:

বঙ্গে চতুর্থ দফার নির্বাচনে রীতিমতো রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে কোচবিহারের শীতলকুচিতে(shitalkuchi)। সিআইএসএফের(CISF) গুলিতে সেখানে মৃত্যু হয়েছে ৪ জনের। এহেন পরিস্থিতির মাঝে শনিবার কোচবিহারের জনসভায় দাড়িয়ে তৃণমূল(TMC) সরকারের বিরুদ্ধে সরব হয়ে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি বিজেপিকে(BJP) ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মোদি জানালেন, ‘ডবল ইঞ্জিন সরকার বাংলায় রাজনীতির নতুন পরিবেশ দেবে।’

শনিবার শিলিগুড়ির জনসভার পর কৃষ্ণনগরের জনসভায় উপস্থিত হয়ে তৃণমূলনেত্রী ম্মতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে নরেন্দ্র মোদি বলেন, ‘গণতন্ত্রের উৎসবেও আপনি মা-বোনেদের চোখের জল ফেলার কারণ হয়ে দাঁড়িয়েছেন। আপনার দুর্নীতি বাংলার এই হাল করেছে। বিজেপির প্রতি বাংলার মানুষের ভরসা বাড়ছে। আর সেটা আমি ওদের চোখেই দেখতে পাচ্ছি।’ এর পাশাপাশি সোনার বাংলা গড়ার দাবি জানিয়ে মোদি আরও বলেন, ‘বাংলায় ডবল ইঞ্জিন সরকার নতুন রাজনীতির পরিবেশ গড়ে তুলবে। বছরের পর বছর যে ভয়, রক্তপাত এবং অত্যাচার হয়েছে তার থেকে মুক্তি পাবে বাংলা। গড়ে উঠবে সোনার বাংলা।’

এছাড়াও প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আপনি যত ভয় দেখানোর চেষ্টা করছেন তত মানুষ আপনাকে হারাতে একজোট হচ্ছে। বাংলার নতুন প্রজন্ম আপনাকে হারাচ্ছে, বাংলার মহিলা, গরিব, মধ্যবিত্ত আপনাকে হারাচ্ছে। গণতন্ত্রের সঙ্গে আর খেলা নয়। কেন্দ্রীয় বাহিনী গোটা দেশের নির্বাচনে যায়। সমস্যা কেন্দ্রীয় বাহিনীর নয়, আপনার হিংসার।’ উল্লেখ্য, এদিন শিলিগুড়ির সভা থেকে কোচবিহারের ঘটনা নিয়েও তৃণমূলের দিকে দায় ঠেলেন মোদি। তিনি বলেন, ‘কোচবিহারে যা হয়েছে, তা দু:খজনক। নিহতদের পরিবারের পাশে আছি। কমিশনের কাছে আর্জি, দোষীদের কঠোর শাস্তি দিন।’ এরপর সারাসরি ঘটনার দায় তৃণমূলের উপর চাপিয়ে মোদি বলেন, ‘রাজ্যে বিজেপির সমর্থন দেখে দিদি ও তাঁর গুণ্ডারা এইসব করছেন।’ যদিও এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে সরব হয়েছে তৃণমূল। তৃণমূলের তরফে জানানো হয়েছে, একেবারে ঠাণ্ডা মাথায় এই খুন করেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীকে ঢাল করে ষড়যন্ত্রের জাল বুনছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারই ফলশ্রুতি হিসেবে ভোটারদের গুলি করে মেরে ফেলা হচ্ছে। নিজেদের ভোটবাক্স ভর্তি করতে বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে বলেও দাবি করেন তৃণমূল নেত্রী।

Advt

spot_img

Related articles

প্রস্তুত কমিশন, কড়া নিরাপত্তায় রবিবার রাজ্যজুড়ে গ্রুপ ডি পরীক্ষা

আগামিকাল, রবিবার রাজ্যজুড়ে আয়োজিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে এই...

ভোটাধিকার কাড়ার ছক বিজেপির! ধর্মতলার ধরনামঞ্চ থেকে তোপ তন্ময় ঘোষের

ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনামঞ্চ থেকে এবার বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা তন্ময় ঘোষ।...

নেপাল নির্বাচন: ওলিকে বিপুল ব্যবধানে পরাস্ত করলেন ‘ভাবী প্রধানমন্ত্রী’

জনসমর্থন কতটা তলানিতে পৌঁছালে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ৫০ হাজার ভোটে পরাস্ত হতে পারেন, তার অন্যতম উদাহরণ হয়ে থাকলেন...

আপনাকে বিজেপি ব্যবহার করছে! দ্রৌপদীর অনুযোগের পাল্টা ধুয়ে দিলেন মমতা

”আমি দুঃখিত কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ম্যাডাম, আপনাকে বিজেপি ব্যবহার করছে”- ধর্মতলার ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর অনুযোগের...