Monday, April 6, 2026

আইপিএলে প্রথম ম‍্যাচে জয় দিয়ে অভিযান শুরু  আরসিবির

Date:

Share post:

আইপিএলের( ipl) প্রথম ম‍্যাচে জয় দিয়ে অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর( rcb)। এদিন তারা দুই উইকেটে হারাল গতবারের চ‍্যাম্পিয়ন্স মুম্বই ইন্ডিয়ান্সকে( mumbai indiance)। আরসিবির হয়ে দুরন্ত ব‍্যাটিং ম‍্যাক্সওয়েল এবং এবি ডিভিলিয়ার্সের।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব‍্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে  ১৫৯ করে মুম্বই। মুম্বইয়ের হয়ে ৪৯ রান করেন ক্রিস লিন। ৩১ রান করেন সূর্যকুমার যাদব। মুম্বই অধিনায়ক রোহিত শর্মা করেন ১৯ রান। আরসিবির হয়ে পাঁচ উইকেট নেন হর্ষল প‍্যাটেল।

জবাবে ব‍্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বিরাট কোহলির দল। আরসিবিকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান ডিভিলিয়ার্স। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালান তিনি। ৪৮ রান করেন এবি। ৩৩ রান করেন অধিনায়ক বিরাট কোহলি।  ৩৯ রান করেন ম‍্যাক্সওয়েল। মুম্বইয়ের হয়ে দুটি করে উইকেট নেন মার্কো জ্যানসেন এবং যশপ্রীত বুমরাহ। একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং ক্রুনাল পান্ডিয়া।

আরও পড়ুন:রেগে গেলেন রাহুল দ্রাবিড়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরাট কোহলির

Advt

Related articles

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...