Saturday, April 4, 2026

প্রথমবার ভোট দিতে এসে কোচবিহারের শীতলকুচিতে খুন তরুণ

Date:

Share post:

ভোটের দিন সকাল থেকেই কোচবিহারের শীতলকুচি পাঠানপুলি, খলিসামারি এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সকালে থেকেই নির্বাচনকে ঘিরে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সকালে বিজেপি কর্মীরা কিছু সময়ের জন্য পথ অবরোধ করে বলেও অভিযোগ। সংঘর্ষের জেরে বোমাবাজি হয়। গুলিও চলে। এই ঘটনায় ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা এক তরুণের গুলি লাগে বলে অভিযোগ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই তরুণ প্রথমবার ভোট দিতে এসেছিলেন বলে জানা গিয়েছে। আর এই মৃত্যুকে ঘিরেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মৃত ওই তরুণ কোন রাজনৈতিক দলের সমর্থক সে নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

Advt

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...