Friday, March 20, 2026

শান্তিপুরে আজই শাহর পাল্টা সভা কুণালের

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) পাল্টা আজই শান্তিপুরে সভা তৃণমূল (Tmc) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। রবিবার, বিকেলে সূত্রগড়-শান্তিগড় কলোনি মাঠে জনসভা করবেন তিনি। এদিন শান্তিপুরের রোড শো-র পরে সাংবাদিকদের মুখোমুখি হন অমিত শাহ। তিনি অভিযোগ করেন, তৃণমূল ইচ্ছাকৃতভাবে ভোটে অশান্তি সৃষ্টি করতে চাইছে। শীতলকুচিতে তারাই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অস্ত্র কেড়ে নিতে চায় বলে গুলি চলে। যদিও তৃণমূলের তরফ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)-সহ অন্যান্য নেতারা শনিবার থেকেই এই ‘আত্মরক্ষার্থে গুলি চালানোর’ কথা মানতে নারাজ। প্রশ্ন ওঠে যদি জওয়ানদের আক্রমণ করা হয়, তাহলে তার প্রমাণ কোথায়? কেন জলকামান বা টিয়ার গ্যাসের মত কিছু ব্যবহার না করে সরাসরি গুলি চালানো হল? এবং তা চালানো হয়েছে বুক লক্ষ্য করে। এদিন জনসভা থেকে অমিত শাহর অভিযোগের কী জবাব দেন কুণাল- সেটাই দেখার।

এর আগে বিভিন্ন দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে কেন্দ্রীয় সরকারের তথা বিজেপির (Bjp) কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন কুণাল। তাঁদের বিরুদ্ধে মিথ্যে প্রতিশ্রুতির অভিযোগ তোলেন তিনি। তবে, শীতলকুচির ঘটনার পর যেভাবে সেটিকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন বিজেপি নেতৃত্ব এদিনের শান্তিপুরের সভা থেকে সেটারই কড়া ভাষায় কুণাল জবাব দেবেন বলে, মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:টিকার অভাবে বহু সেন্টার বন্ধ, ওদিকে মোদির ডাকে শুরু ‘টিকা উৎসব’, কটাক্ষ রাহুলের

Advt

Related articles

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কমলার সতর্কতা!

উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (South Bengal weather forecast) । দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সূর্যোদয় দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আইআইটি পড়ুয়া

মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় (Panvel area Mumbai) ভয়াবহ দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার...

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি ঘনিষ্ঠ জ্যোতিষী!

মহিলা ভক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাট (Ashok Kharat)। তিনি আবার বিজেপি (BJP) ঘনিষ্ঠ। বৃহস্পতিবার...

শিক্ষা- স্বাস্থ্য – কর্মসংস্থানে জোর, শুক্রের বিকেলে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা

‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে’ - আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে সামনে...