Friday, April 3, 2026

বেহালার দুই কেন্দ্রে হালে পাণি নেই পায়েল-শ্রাবন্তীর! “ওয়াক ওভার” পাচ্ছেন পার্থ-রত্না

Date:

Share post:

কয়েক দশক ধরে বেহালা পূর্ব ও পশ্চিম তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। এই দুই কেন্দ্রে ইউনাটেড তৃণমূলের “চ্যাটার্জি” প্রার্থীদ্বয় মসৃন জয় পেয়ে এসেছেন। তবে গত কয়েক বছরের ছবিটা অনেকটা বদলে গিয়েছে। বেহালা পূর্ব কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় মাঝে কিছুদিন দপ করে জ্বলে উঠলেও একজন রাজনৈতিক “অজ্ঞাতবাস”-এ রয়েছেন। এবার এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে দাঁড় করায় মাস্টার স্ট্রোক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর পশ্চিম কেন্দ্রে শাসক দলের অটোমেটিক চয়েস হেভিওয়েট পার্থ চচট্টোপাধ্যায়।

আরও পড়ুন- যাদবপুরে বিজেপির সাহায্যে জিতছেন তৃণমূলের “গ্যারেজ” মলয়, বলছেন সুজনের অনুগামীরাই

অন্যদিকে, বিজেপি প্রার্থী হিসেবে ময়দানে নামিয়ে ছিলো রাজনীতির দুই আনকোড়া অভিনেত্রী পায়েল সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ফলে যা হওয়ার তাই হয়েছে। রাজনীতির জটিল লড়াইয়ে হালে পানি পাননি পায়েল কিংবা শ্রাবন্তী। এই দুই কেন্দ্রে মোটের উপর ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনে কার্যত ওয়াক ওভার পেতে চলেছেন রত্না ও পার্থ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...