Thursday, June 18, 2026

‘দিলীপ ঘোষকে এখনই গ্রেফতার করা উচিত’, দাবি তৃণমূলের লাভলির

Date:

Share post:

শীতলকুচি নিয়ে বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে দ্রুত গ্রেফতারের দাবি জানালেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরুন্ধতী ওরফে লাভলি মৈত্র (Lovely Moitra)
শীতলকুচি নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যে জেরে রাজ্য জুড়েই বিতর্ক তৈরি হয়েছে৷ আর সেই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্য বিজেপির (BJP) সভাপতিকে গ্রেফতারের দাবি জানালেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্র। দিলীপ ঘোষের মন্তব্যের কঠোরযসমালোচনা করে লাভলি বলেন, “কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে এইভাবে ৪ জন নিরীহ মানুষের প্রাণ কাড়লো কেন্দ্র। তা নিয়ে দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন, সেজন্য জন্য অবিলম্বে তাঁকে গ্রেফতার করা উচিত।”
প্রসঙ্গত. রবিবারই বরানগরের এক প্রচার সভায় দিলীপ ঘোষ বলেন, ”শীতলকুচি কী দেখেছেন! এরপর বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।”

বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। এদিন শীতলকুচির ওই ঘটনার প্রতিবাদে সোনারপুর মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল হয়। কালো ব্যাচ পরে, মুখে কালো কাপড় লাগিয়ে প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। ওখানেই লাভলি বলেন, “দিলীপ ঘোষ এই বক্তব্যের মধ্য দিয়ে খুনের হুমকি দিয়েছেন। সেক্ষেত্রে তাঁকে কেন এখনও গ্রেফতার করা হল না, এই প্রশ্ন তোলেন তিনি৷ তৃণমূল প্রার্থী লাভলি আরও বলেন, “২ মের পর মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব বুঝে নেবে।”

Advt

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...