Monday, April 13, 2026

করোনার সংক্রমণ রুখতে মহারাষ্ট্র কি আবারও লকডাউনের পথে? আজ বৈঠক

Date:

Share post:

মহারাষ্ট্রে  (maharastra)কি এবার পূর্ণ লকডাউন ঘোষণা হবে? যে ভাবে করোনা(corona virus) লাগামছাড়াভাবে রাজ্যকে গ্রাস করছে তাতে রীতিমতো শঙ্কিত রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তাই আজ, সোমবার  করোনা পরিস্থিতি নিয়ে   ফের গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন উদ্ধব ঠাকরে (chief minister udhhab thakre)। থাকবেন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও। আজকের বৈঠকে মূলত করোনা নির্দেশিকা এবং করোনা ঠেকাতে রাজ্য ফের পূর্ণ  লকডাউনের পথে যাবে কি না তা নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। এদিকে শিবসেনার  (samna)মুখপত্র ‘সামনা’-র সম্পাদকীয়তে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।  সেখানে করোনার সংক্রমণ প্রতিহত করতে লকডাউন বাধ্যতামূলক, লকডাউনের বিকল্প কিছু নেই বলে দাবি করা হয়েছে। ফলে ফের মহারাষ্ট্রজুড়ে পূর্ণ লকডাউনের সম্ভাবনা জোরালো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

যদিও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী  সাংবাদিকদের জানিয়েছেন,  পূর্ণ লকডাউন হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত ১৪ এপ্রিলের পরে হতে পারে। আপাতত সপ্তাহ শেষে লকডাউন, নাইট কার্ফু সহ একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। আগামী  ৩০ এপ্রিল পর্যন্ত এইসব বিধিনিষেধ পালন চলবে। । কিন্তু নতুন করে লকডাউন  হলে অর্থনীতির ওপর এর প্রভাব পড়তে বাধ্য। সেই বিষয়টি নিয়েও আজকের বৈঠকে আলোচনা হওয়র কথা আছে। তারপরেই সিদ্ধান্ত হবে মহারাষ্ট্রে পূর্ণ সময়ের লকডাউন ঘোষণা হবে কি না L

 

Advt

Related articles

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...