Saturday, June 20, 2026

ইকো পার্কে এবার আদিবাসী রেস্তরাঁ

Date:

Share post:

ইকো পার্কে উদ্বোধন করা হল ‘ট্রাইবাল কিচেন’এর। পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের খাওয়া-দাওয়ার ধ্যানধারণা তিলোত্তমাবাসীর কাছে পৌঁছে দেবে হিডকো।

বাংলার আদিবাসী সম্প্রদায় বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতির একটি উল্লেখযোগ্য অংশ। রাজ্যে একুশের বিধানসভা নির্বাচনের মধ্যেই কলকাতার নিউটাউনে তৈরি করা হয়েছে একটি ‘ট্রাইবাল কিচেন’। ইকো পার্কের ‘বাংলার গ্রাম’-এ রবিবারের বিকেলে ‘ট্রাইবাল কিচেন’এর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন। এছাড়াও হিডকো এবং এনকেডিএ-র একাধিক কর্তারা সেখানে হাজির ছিলেন।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টে করোনা- হানা, শুনানি হবে ভার্চুয়ালি

কর্তৃপক্ষের তরফে এই আদিবাসী রেস্তরাঁটির নাম দেওয়া হয়েছে ‘ধামসা’। হিডকো তরফে জানানো হয়েছে, এই ‘কিচেন’টি বাইরে থেকে অবিকল ধামসা আকৃতিবিশিষ্ট সেই কারণেই রেস্তোরাঁটির নাম দেওয়া হয়েছে ধামসা। ভিতরটি সাজানো হয়েছে আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি সহযোগে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে আদিবাসী মহিলারা ‘লাইভ’ নৃত্য প্রদর্শনীও করেন।

Advt

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...