Saturday, April 4, 2026

ভোটবঙ্গের কী মহিমা! তৃণমূলের মদনের পর এবার বিজেপির সব্যসাচীর প্রচারে বলিউড অভিনেত্রী

Date:

Share post:

ভোটবঙ্গে (West Bengal Assembly Election) আর কী-বা দেখার বাকি রইল! প্রার্থীদের প্রচারে একের পর এক চমক। কিন্তু এবার যা ঘটল, তা কার্যত নজিরবিহীন। প্রচারকে আকর্ষণীয় করে তুলতে এমনও ঘটতে পারে, তা সম্ভবত কেউ ভাবেননি!

মাত্র কয়েকদিনের ব্যবধান, শাসক তৃণমূলের (TMC) পর এবার বিরোধী বিজেপির (BJP) প্রচারেও একই মুখ! দুই বিপরীত রাজনৈতিক মেরুর প্রার্থীর হয়ে ভোট চাইলেন বলিউড তারকা (Bollywood Star)। ঘটনা কলকাতার উপকণ্ঠের।

গত ৫ এপ্রিল কামারহাটিতে (Kamarhati) রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মদন মিত্রর (Madan Mitra) হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন বলিউডের গ্ল্যামার গার্ল মহিমা চৌধুরীর (Mohima Chowdhury)। মদনের সেই রোড-শো’তে প্রার্থীর পাশে দাঁড়িয়ে শিখিয়ে দেওয়া বুলি “খেলা হবে” স্লোগানও দেন মহিমা। আর রোড-শো শেষে মদন মিত্র জানিয়ে ছিলেন, রাজ্যে পরিবর্তনের বছর ২০১১ সালে তাঁর হয়ে এই কামারহাটিতেই প্রচার করতে এসেছিলেন মহিমা চৌধুরী। এবং সেবার সহজ জয় পেয়েছিলেন বছর।

আরও পড়ুন-শীতলকুচির ঘটনা পরিকল্পিত, কারা প্ল্যান করেছিল তদন্ত করে দেখব: মমতা

সেই মহিমা চৌধুরী মাত্র ৬দিনের ব্যবধানে জোরদার প্রচার করলেন বিধাননগরের (Bidhannagar) বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) সমর্থনে। আজ, সোমবার দমদম পার্ক, দক্ষিণদাড়ি এলাকায় সকালে বিজেপি প্রার্থীর হয়ে রোড-শো করেন মহিমা। হুড খোলা জিপে পথ পরিক্রমা করতে করতে সব্যসাচীর পাশে দাঁড়িয়ে মহিমা বিধাননগরের প্রাক্তন মেয়রের কাজের ফিরিস্তি দেন। এবং সেটাও শিখিয়ে দেওয়া।

এদিন মহিমা বলেন, “এখানকার বিজেপি প্রার্থী যখন মেয়র ছিলেন, তখন সাধারণ মানুষের জন্য অনেক কাজ করেছেন। তাই সব্যসাচী দত্তকে ভোট দিয়ে জেতান।” আবার মহিমাকে পাশে পেয়ে মদন মিত্রের মতোই বলেন, “আমি যখন যেখানে, মহিমা তখন সেখানে। এর আগে আমি যখন মেয়র ছিলাম, তখনও উনি প্রচার করতে এসেছিলেন।”

কিন্তু বাংলার ভোটে মহিমার মতো তারকা-ক্যাম্পেনারের এমন দ্বিচারিতা নিয়ে রাজনৈতিক মহলে জোর সমালোচনা শুরু হয়েছে। যেখানে যুযুধান দুই পক্ষ সম্মুখ সমরে, সেখানে একজন আইকন কীভাবে একই নির্বাচনে দুই বিপরীত রাজনৈতিক দলের প্রার্থীর হয়ে ভোট চাইতে পেতেন। সাধারণ মানুষ এমন প্রচারের পর দিশাহীন হয়ে পড়বেন। শুধু তাই নয়, রাজনৈতিক দলগুলি ও তাদের প্রার্থীদের গ্রহণ যোগ্যতাও কমবে।

Advt

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...