Monday, April 13, 2026

‘আমাদের পায়ের নীচেই চাকরি করতে হবে’, এবার সরাসরি পুলিশকে হুঁশিয়ারি দিলীপের

Date:

Share post:

একের পর এক হুমকি দিয়েই চলেছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার তিনি হুমকি দিলেন পুলিশকে। বললেন, “বিজেপি নেতাদের ধমকাবেন না, সারাজীবন আমাদের পায়ের নীচেই চাকরি করতে হবে।” অন্যদিকে দিলীপের শীতলকুচির মন্তব্যে নিন্দার ঝড় সর্বত্র।

সোমবার মুর্শিদাবাদের সুতিতে বিজেপি প্রার্থী কৌশিক দাসের সমর্থনে জনসভা করেন সাংসদ দিলীপ ঘোষ। সেখান থেকে পুলিশকে উদ্দেশ করে বলেন, “ওসি আপনাদের এত সাহস একটা সর্বভারতীয় দলের কর্মীদের ধমকাচ্ছেন। এসব করবেন না। ভুলেও এদের ধমকানো-চমকানোর দুঃসাহস দেখাবেন না। মনে রাখবেন বাকি জীবন আমাদের পায়ের নীচে চাকরি করতে হবে। কারও ধার ধারব না।”

আরও পড়ুন-দিলীপ ঘোষের প্রচারের উপর নিষেধাজ্ঞার দাবিতে কমিশনে চিঠি তৃণমূলের

শীতলকুচির ঘটনা নিয়ে এখনও পর্যন্ত বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে দিলীপ ঘোষ, রাহুল সিনহা এবং সায়ন্তন বসুকে। দিলীপ বলেন, “সকলে ভোট দিতে যাবেন। কেউ যদি বাধা দেয়, কোনও কথা শুনবেন না। আমরা সব দেখে নেব। মাথায় রাখবেন কেউ বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।” রাহুল বলেন, “ওখানে চারজন নয়, আটজনকে গুলি করে মারা উচিত ছিল।” সায়ন্তন বসুর বক্তব্য, “বেশি খেলতে যেও না, শীতলকুচির খেলা খেলে দেব।”

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...