Wednesday, June 10, 2026

করোনার নয়া বিধি, ২ ঘণ্টার কম সময়ের বিমানে মিলবে না খাবার

Date:

Share post:

অতিমারির জেরে নাজেহাল প্রশাসন। সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই লকডাউনের ইঙ্গিত দিয়েছে বহু রাজ্য। প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। এবার এই রাশ ধরতে তৎপর হয়েছে বিমান সংস্থাগুলি। সোমবার উড়ানন্ত্রকের তরফে নির্দেশিকায় জানান হয়েছে, যে সমস্ত বিমানের উড়ান সময় দুঘণ্টার বেশি হবে, কেবলমাত্র সেখানেই খাবার পরিবেশন করা যাবে। তবে সেক্ষেত্রেও কিছু সুরক্ষাবিধি মানতে হবে।

নির্দেশিকায় সাফ বলা হয়েছে, দুই ঘণ্টার কম সময়ের উড়ানে খাবার পরিবেশন করা যাবে না। দুই ঘণ্টার বেশি উড়ানকালে আগে থেকে প্যাক করা খাবার পরিবেশন করা যাবে। তবে চামচ থেকে শুরু করে প্লেট, সবই একবারের ব্যবহারযোগ্য হতে হবে। পানীয় পরিবেশনের সময়ও একই নিয়ম মানতে হবে।
খাবার বা পানীয় পরিবেশনের সময় বিমানসেবিকাদের নতুন গ্লাভস পরতে হবে। এছাড়াও বিমানের মধ্যবর্তী সিটে যথাসম্ভব কম খাবার পরিবেশনের চেষ্টা করতে হবে। যাত্রীদের খাবার হয়ে গেলেই দ্রুত প্লেট-ছুরি চামচ সরিয়ে নিয়ে যেতে হবে এবং তা ফেলে দিতে হবে।
দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ। টিকা নেওয়ার পরও অনেকেই আক্রান্ত হচ্ছে। এহেন অবস্থায় মহারাষ্ট্রে ইতিমধ্যেই শুরু হয়েছে নাইট কার্ফু। মধ্যেপ্রদেশ, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গেও চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতেই এহেন ব্যবস্থা নিল কেন্দ্র।

Advt

Related articles

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...